indiahood
indiahood

মেজাজ হারালেন বিজেপি সাংসদ জনার্দন মিশ্র।

1 hour ago

"দেশে যখন বিশুদ্ধ পেট্রোলই নেই, তখন কি তোমার বাবার ওখান থেকে আসবে?" ইথানলের পক্ষে কথা বলতে গিয়ে মেজাজ হারালেন বিজেপি সাংসদ জনার্দন মিশ্র।
 
পেট্রলে ইথানল মেশানো (Ethanol Blending) নিয়ে দেশের রাজনীতিতে জোর বিতর্ক চলার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। কেন্দ্রীয় সরকারের ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) নীতিকে সমর্থন করতে গিয়ে বিরোধীদের নিশানা করে তিনি মন্তব্য করেন, "খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?" তাঁর এই আলটপকা মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।