indiahood
indiahood

“যেখান খুশি যান, পুলিশকে জানালে নিরাপত্তা পাবেন”, মমতাকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল হালিশহরে হামলার শিকার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু পৌঁছনো মাত্রই মমতার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় একের পর এক ইট, জুতো, কাদা ইত্যাদি। কোনওক্রমে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে ফেরেন তৃণমূল নেত্রী। তবে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতার নিরাপত্তা নিয়ে বড় কথা শোনালেন।

মমতার নিরাপত্তা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আজ সকালে হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি সেখানে গিয়ে তাঁর পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির বন্দোবস্ত করেন। তবে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মমতার উদ্দেশ্যে এদিন শুভেন্দুর বার্তা, “আমি প্রথমেই বলি, উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়ম মতো উনি জেড+ ক্যাটাগরির নিরাপত্তা পান। আমাদের সরকার আসার পর ওনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন। কিন্তু যেখানে ১৬৩ ধারা থাকে সেখানে পুলিশ বারণ করে।”

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আপনার বিজেপিকে পছন্দ না হতে পারে। কিন্তু আপনি পুলিশকে জানান। আপনার পার্টির অফিস রয়েছে। আপনি জানান। আপনি যে প্রটেকশন চাইবেন, দেওয়া হবে। কালকে আপনি না জানিয়েই এসেছেন। ভারতীয় জনতা পার্টির কোনও লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ জানার পর লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।”

আরও পড়ুন: চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ, ভবানী ভবনে অভিষেকের PA-কে আজ তৃতীয় তলব

প্রসঙ্গত জানিয়ে রাখি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হালিশহরের তৃণমূল কর্মী বিরজু কেওটকে। তিনি আবার কাঁচরাপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মার স্বামী। তবে আদালতের তরফ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলে প্রথম দিন রাতেই থানায় অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। তাঁর পরিবারের দাবি, পুলিশ হেফাজতে থাকাকালীন পিটিয়ে মেরে ফেলা হয়েছে বিরজুকে। সেই কারণেই গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাঁর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা হালিশহরে উপস্থিত হন। তবে সেখানে ঢোকা মাত্রই মমতার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে থাকে আমজনতা। এমনকি ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। তবে সেখান থেকে কোনও মতে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Click here to Read More
Previous Article
চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ, ভবানী ভবনে অভিষেকের PA-কে আজ তৃতীয় তলব
Next Article
সারা ভারতে চলবে হাইড্রোজেন ট্রেন? আপনার এলাকায় কবে?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment