indiahood
indiahood

‘আরশোলা, ছারপোকা কমিউনিস্টদের তৈরি’, CPM-কে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

2 hours ago

প্রীতি পোদ্দার, কলকাতা: দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে রীতিমত গোটা দেশ গর্জে উঠেছিল। আর এবার প্রশ্ন ফাঁসে ‘ককরোচ জনতা পার্টি’-র (Cockroach Janata Party) আন্দোলন নিয়ে বামেদেরকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর স্পষ্ট মন্তব্য বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন সংগঠিত হয়েছে। কিছুদিন আগে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে মাওবাদ মনোভাবাপন্নদের ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে শুরু হল আরেক বিতর্ক।

সিপিএম এর সঙ্গে সাংবাদিক বৈঠক CJP-র

জানা গিয়েছে, সম্প্রতি বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গতকাল, সোমবার, বামেদের প্রতিনিধি দল সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাস শোকতপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমনকি দিল্লি থেকে এসেছিলেন ‘ককরোচ’দের অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা-সহ বেশ কয়েকজন। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সাংবাদিক বৈঠক পর্যন্ত আশুতোষদের পাশে বামেদের দেখা যায়। আর সেই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কমিউনিস্টরাই ছারপোকা, আরশোলা তৈরি করে।

কী বললেন দিলীপ ঘোষ?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার, সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিউনিস্টদের নিয়ে চাঞ্চল্যকর দাবি রাখেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাতারাতি আরশোলারা আর কোথা থেকে আসবে? এসবই তো কমিউনিস্টদের তৈরি। তারাই আরশোলা, ছারপোকাদের তৈরি করে। বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহী তৈরি হয়। যারা ছাত্র আন্দোলনের নামে বার্তা দিচ্ছে তাঁরা আদতে সমাজে অশান্তি বাঁধায়। দিল্লিতে ঠিক একই অবস্থা হয়েছিল।” এছাড়া তিনি এও বলেন যে, “আমাদের রাজ্য সরকার সতর্ক। এখানে ওই ধরনের অশান্তি করতে চাইলে কেউ সফল হবে না। রুখে দেওয়া হবে।”

আরও পড়ুন: রূপশ্রী প্রকল্পে এবার ব্যবহার হবে জিও ট্যাগিং, তদন্তে কারচুপি এড়াতে বড় ভাবনা

পাল্টা প্রতিক্রিয়া শতরূপের

দিলীপ ঘোষের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নতুন করে সমালোচনা শুরু হয় হয় রাজ্য রাজনীতিতে। যদিও ককরোচ জনতা পার্টি ও সিপিএম-এসএফআই এর এই মেলামেশা নিয়ে রাজনীতির অন্দরেও কম বেশি চর্চা শুরু হয়েছে। যদিও এই নিয়ে পাল্টা মন্তব্য করেন সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষ। তিনি বলেন, “উনি কি বলতে চাইছেন বাংলায় সরকার আছে আর দিল্লিতে সরকার ছিল না? বাংলার শুভেন্দু অধিকারীর সরকার শক্তিশালী আর দিল্লির রেখা গুপ্তার সরকার দুর্বল? পুলিশ সঙ্গে থাকলে এমন ভাষণ সকলে দিতে পারে।” তবে CJP-র তরফে মেলেনি কোন প্রতিক্রিয়া।

Click here to Read More
Previous Article
দুইয়ের বেশি সন্তান জন্ম দেওয়া চলবে না! কড়া নিয়ম আনছে পশ্চিমবঙ্গ সরকার
Next Article
এবার রাজ্যে চালু হচ্ছে ‘অমৃত ফার্মেসি’।

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment