indiahood
indiahood

এবার এদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কতটা বাড়ল?

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজের হাতেই গাছ বসিয়েছেন তিনি। আর সেখানেই মুখ্যমন্ত্রী ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন (Salary Hike)। একধাক্কায় অনেকটাই বেড়েছে তাদের মাসিক বেতন। ফলত পুজোর আগে যে বিরাট উপহার হতে চলেছে এইসব কর্মীদের, তা বলার অপেক্ষা রাখে না। কত টাকা বেতন বাড়ল? জানুন বিস্তারিত।

বেতন বাড়াল শুভেন্দু অধিকারীর সরকার

এদিন বন দফতরের কর্মী এবং আধিকারিকদের জন্য বড় সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো অর্থাৎ অক্টোবর মাস থেকেই ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার এবং ফরেস্ট গার্ডদের ৫০০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বন সহায়কদের ২০০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এতে এই খাতের কর্মচারীরা যে বিরাট উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।

খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। রিফ্রেশ করতে থাকুন।

Click here to Read More
Previous Article
এবার রাজ্যে চালু হচ্ছে ‘অমৃত ফার্মেসি’।
Next Article
দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় ২১০ ভারতীয় সেনার জওয়ানকে সম্মান জানাল জাতিসংঘ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment