indiahood
indiahood

এই একজনকে বাদ দিলেই KKR এ আসবেন হার্দিক পান্ডিয়া!

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতায় (Kolkata Knight Riders) আসবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। যদিও KKR এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ককে কিনতে আগ্রহী। সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া, ইতিমধ্যেই তাঁর বর্তমান দল ছাড়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছেন। তবে শেষ পর্যন্ত তিনি কোন দলে যাবেন সেটা নির্ভর করবে কিছু শর্তের উপর। শোনা যাচ্ছে, অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে আপত্তি নেই পান্ডিয়ার। তবে KKR এ যোগ দেওয়ার জন্য নাকি একটি শর্ত বেঁধে দিয়েছেন পান্ডিয়া।

KKR এ বিশেষ শর্তে যোগ দেবেন হার্দিক!

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে হার্দিক পান্ডিয়ার তরফে নাকি গুজরাত দলে যাওয়ার জন্য একটি বিশেষ শর্ত দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তাঁকে অধিনায়ক করলে তবেই GT বাহিনীতে যোগ দেবেন তিনি! তবে শুভমন গিলকে অধিনায়কের পদ থেকে সরাতে চায় না গুজরাত। তাই নাকি আর কথাবার্তায এগোয়নি। এদিকে শোনা যাচ্ছে, KKR এ যোগ দেওয়ার আগে নতুন শর্ত বেঁধে দিয়েছেন পান্ডিয়া!

অবশ্যই পড়ুন: ফুটবলে বাংলাদেশকে বাঁচাল ভারত

ওই সূত্র বলছে, অধিনায়ক হিসেবে পান্ডিয়াকে দলে নেওয়ার বিষয়ে নাকি শাহরুখ খানের ম্যানেজমেন্টের সাথে কয়েক প্রস্থ কথা হয়ে গিয়েছে মুম্বইয়ের। কথা হয়েছে ভারতীয় তারকাও! তবে হার্দিক চাইছেন কলকাতা নাইট রাইডার্স দলের কোচিং স্টাফের একজন সদস্যকে সরিয়ে দেওয়া হোক। তাঁকে দায়িত্ব থেকে ছেঁটে ফেললেই কলকাতায় অধিনায়ক হিসেবে যুক্ত হবেন তিনি! তবে ঠিক কোন কোচিং স্টাফকে সরাতে চাইছেন পান্ডিয়া, তা জানা যায়নি।

উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল, শেষবারের মতো 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিক পান্ডিয়াকে দলে রেখে দেখতে চাইছে মুম্বই। তবে এখন শোনা যাচ্ছে, দলে নাকি সেভাবে গুরুত্ব অনুভব করতে পারছেন না পান্ডিয়া। তাই নিজে থেকেই নাকি অন্য দলের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন এই ভারতীয় ক্রিকেটার!

Click here to Read More
Previous Article
বিসিসিআই-এর সাথে সাম্প্রতিক আলোচনার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই ক্যারিয়ার চালিয়ে যাবেন রোহিত শর্মা
Next Article
নজরে রাখে বাংলাদেশ, সেই চিকেনস নেকে চতুর্থ রেললাইন বসানোর অনুমোদন কেন্দ্রের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment