indiahood
indiahood

বেসরকারি শিক্ষকদের ক্যাশলেস চিকিৎসা, ১০ লক্ষ পড়ুয়াকে ১২০০ করে দেবে রাজ্য সরকার

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের স্কুল শিক্ষার্থীদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে অধ্যায়নরত প্রায় ১০ লক্ষ ছাত্র-ছাত্রীকে ১২০০ টাকা (Stipend) করে দিচ্ছে রাজ্য সরকার। এমনকি এই টাকা সরাসরি শিক্ষার্থীর অভিভাবকদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে স্কুল ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম, জুতো, মোজা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্যই এই সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।

স্কুল শিক্ষার্থীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

প্রতিবেদন এগোনোর আগেই জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে। রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রায় ১.৩৫ কোটি পড়ুয়া ইতিমধ্যেই পড়াশোনা করছে। তবে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ১.১০ কোটি শিশুর অভিভাবকরা এই প্রকল্পের সহায়তা পেয়েছেন। সরকারের মূল লক্ষ্য হল, স্কুল সংক্রান্ত খরচের ক্ষেত্রে পরিবারগুলির উপর একটু চাপ কমানো, এবং শিশুদের স্কুলে যাওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সাহায্য করা। এমনকি পরবর্তী পর্যায়ে নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী যারা আগে টাকা পায়নি, তাদেরকেও সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই ১০ লক্ষ শিক্ষার্থীর একটি তালিকা তৈরি করা হয়েছে, এবং তাদের তহবিল খুব শীঘ্রই হস্তান্তর করা হবে বলেই রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। এমনকি বাকি প্রায় ১৫ লক্ষ ছাত্রছাত্রীর অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। যাচাইকরণ সম্পন্ন হলে সেই সমস্ত পরিবারকেও আর্থিক সহায়তা করা হবে।

আরও পড়ুন: এবার ডিজিটাল কারেন্সিতে হবে লেনদেন, রেশন কার্ড ধারকদের বড় উপহার সরকারের

তবে শুধু তাই নয়। রাজ্য সরকারের তরফ থেকে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দেওয়ার ঘোষণাও করা হয়েছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ জুড়ে ৩৫ হাজার বেসরকারি স্কুলে কর্মরত ৩ লক্ষ শিক্ষককে এই পরিষেবা দেওয়া হবে। তবে সরকারি স্কুলের শিক্ষকদের বাইরেও সাধারণ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার চিন্তাভাবনা করছে সরকার। যদিও বেসরকারি স্কুলগুলির শিক্ষকদের জন্য এই সুবিধা বা এই সংক্রান্ত যোগ্যতার শর্তাবলী এখনও জানানো হয়নি। তবে ছাত্র-ছাত্রীদের জন্য যে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Click here to Read More
Previous Article
অবশেষে পুলিশের জালে অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মিত্র
Next Article
জাতীয় পতাকার সম্মানে জুতো খুললেন অক্ষয় কুমার!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment