indiahood
indiahood

অবশেষে পুলিশের জালে অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মিত্র

1 hour ago

একাধিক অভিযোগে কলকাতার ইকো পার্ক এলাকা থেকে হাওড়া সিটি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মিত্র। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর ও পুলিশে হামলার মতো একাধিক ধারায় শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল।

আজ সকালে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তাঁকে শিবপুর থানা থেকে হাওড়া আদালতে পেশ করার সময় চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা ও বিরোধীরা তাঁকে লক্ষ্য করে ‘ডিমথেরাপি’ চালায় এবং পরপর ডিম ছুড়ে মারে বলে অভিযোগ উঠে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত আদালত কক্ষে নিয়ে যায়।

Click here to Read More
Previous Article
নির্মল ঘোষের প্রহারে উদ্বেগ প্রকাশ করলেও ফাঁসির দাবিতেই অনড় অভয়ার ম
Next Article
বেসরকারি শিক্ষকদের ক্যাশলেস চিকিৎসা, ১০ লক্ষ পড়ুয়াকে ১২০০ করে দেবে রাজ্য সরকার

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment