indiahood
indiahood

জাতীয় পতাকার সম্মানে জুতো খুললেন অক্ষয় কুমার!

1 hour ago

স্বাধীনতা দিবসের সকালে মুম্বইয়ে জাতীয় পতাকার প্রতি অনন্য সম্মান প্রদর্শন করে কোটি কোটি দেশবাসীর মন জয় করে নিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।টাইগার শ্রফ এবং বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের একটি মাঠে ক্রিকেট খেলার সময় ১৫ আগস্ট উদযাপনের মুহূর্ত উপস্থিত হয়। পতাক উত্তোলনের জন্য নির্দিষ্ট কোনো ফ্ল্যাগপোল না থাকায়, অক্ষয় কুমার তাৎক্ষণিকভাবে খেলা বন্ধ করে দেন।
পতাকা তোলার জন্য একটি চেয়ারের ওপর ওঠার আগে শ্রদ্ধাবশত তিনি নিজের পায়ের জুতো খুলে ফেলেন। হাতে তিরঙ্গা উঁচিয়ে ধরে তিনি সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান ও পতাকাকে সালাম জানান। জাতীয় পতাকার প্রতি অভিনেতার এই শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
Click here to Read More
Previous Article
বেসরকারি শিক্ষকদের ক্যাশলেস চিকিৎসা, ১০ লক্ষ পড়ুয়াকে ১২০০ করে দেবে রাজ্য সরকার
Next Article
পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে যোগ সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার আশাফুল

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment