indiahood
indiahood

হালিশহরের পর এবার শ্যামবাজার! নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

59 minutes ago

হালিশহরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় চরম অস্বস্তির মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিমেষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নেতাজির অসম্মানের প্রতিবাদে শ্যামবাজারে একটি সভার পর মুখ্যমন্ত্রী যখন রওনা হচ্ছিলেন, ঠিক তখনই উপস্থিত ভিড়ের মধ্য থেকে কিছু মানুষ হঠাৎ তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ওই বিতর্কিত স্লোগান তোলেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী ও পুলিশ কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদে তাঁর কনভয় বের করে নিয়ে যান। এই ঘটনার পিছনে বিরোধী শিবিরের হাত রয়েছে বলে শাসকদলের তরফ থেকে দাবি করা হলেও, বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Click here to Read More
Previous Article
২০টি স্যুটকেসের রহস্য কী? ভাইপোর বিদেশ যাত্রা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Next Article
আবাসে এখন ঘর করা হবে আরও সস্তা, বালির দাম বেঁধে দিল প্রশাসন

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment