indiahood
indiahood

ভিক্টোরিয়া স্টেশনের দেওয়াল চিরে বেরোল TBM ‘দিব্যা’

1 day ago

জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) মেট্রো প্রকল্পের নির্মাণকাজে বড়সড় মাইলফলক স্পর্শ করল কলকাতা মেট্রো। ‘দুর্গা’র পর এবার ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কংক্রিটের দেওয়াল সফলভাবে চিরে বাইরে বেরিয়ে এল দ্বিতীয় টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’। মঙ্গলবার দুপুরে ভূগর্ভস্থ সুড়ঙ্গ কাটার কাজ শেষ করে মেশিনটি ভিক্টোরিয়া স্টেশনের ভেতরে প্রবেশ করতেই উল্লাসে ফেটে পড়েন ইঞ্জিনিয়ার ও কর্মীরা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পাতাল পথে টানেল তৈরির এই জটিল কাজ শেষ হওয়ায় জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। আগামী দিনে এই রুটে ট্রেন চলাচল শুরু হলে দক্ষিণ ২৪ পরগনা ও বেহালার বিশাল অংশের নিত্যযাত্রীদের মধ্য কলকাতায় যাতায়াত অত্যন্ত দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠবে।

Click here to Read More
Previous Article
জাতীয় সড়কে টোটো রুখতে কড়া হাওড়া জেলা প্রশাসন, চাকার হাওয়া খুলে দিচ্ছে পুলিশ
Next Article
২০টি স্যুটকেসের রহস্য কী? ভাইপোর বিদেশ যাত্রা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment