indiahood
indiahood

হেল্পলাইন চালুর ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নে ২০০০ অভিযোগ, রয়েছে অন্নপূর্ণা সংক্রান্ত দাবিও

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবে না। এ কথা সরকার গঠন করেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরেই গত পরশুদিন নবান্ন থেকে চারটি পৃথক পৃথক হেল্পলাইন নম্বর (Helpline Number) চালু করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে দুর্নীতি, তোলাবাজি, মাদক পাচার এবং রাস্তাঘাটে বেআইনি টোল আদায়ের অভিযোগ জানানো যাবে এই নম্বরগুলিতে। তবে এই নম্বর চালু করার প্রথম দিনেই অর্থাৎ বুধবার নবান্নে জমা পড়ল ২০০০ অভিযোগ। তবে এর মধ্যে শুধু দুর্নীতি, তোলাবাজি নয়। বরং, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল দশা সহ একাধিক অভিযোগ জানানো হয়েছে।

প্রথম দিনেই ২০০০ অভিযোগ

বিগত ১৫ বছরের শাসনকালে তৃণমূলের নেতা কর্মীরা যে পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তার জন্য পেশ করা হয়েছে ক্যাগের রিপোর্ট। সেখানে কয়লা চুরি থেকে শুরু করে চাকরি চুরি, রেশন চুরি, আম্ফান দুর্যোগে ত্রাণ চুরি, বালি চুরি সহ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, তৃণমূল সরকারের বিরুদ্ধে কিনা করোনা মহামারীর সময়ও কেন্দ্রের তরফ থেকে আসা তহবিল ব্যবহার না করে তা দুর্নীতির অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য, প্রত্যেকটি দুর্নীতির তথ্য খতিয়ে দেখা হবে, এবং তার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এদিকে নবান্নের তরফ থেকে গত পরশুদিন চারটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এলাকায় যে কোনও ধরনের দুর্নীতি দেখলেই সরাসরি অভিযোগ জানানো যাবে নম্বরগুলিতে। সেক্ষেত্রে কাটমানির জন্য চালু করা হয়েছে ১৫৫৩৩৪ নম্বর, সিন্ডিকেট দুর্নীতির অভিযোগ জানানোর জন্য রয়েছে ১৫৫৩৩৫ নম্বর, বেআইনিভাবে রাস্তায় টোল ট্যাক্স নেওয়ার অভিযোগ জানানো যাবে ১৫৫৩৩৭ নম্বরে এবং বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ব্যবহার করতে হবে ১৫৫৩৩৯ নম্বর।

আরও পড়ুন: খুলবে ব্লক হওয়া কার্ড, আগস্ট থেকেই বাংলায় চালু স্মার্ট রেশন

তবে মঙ্গলবার এই চারটি নম্বর চালু করার পরদিনই অর্থাৎ বুধবার ২ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে নবান্নে। তবে এর মধ্যে দুর্নীতির পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত একাধিক অভিযোগ জানানো হয়েছে। তাছাড়া ভাতা, জমি কিংবা বাড়ি সংক্রান্ত একাধিক অভিযোগ জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, এই নম্বরের অপব্যবহার করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ফোন করে ভুল তথ্য দিলেও নেওয়া হবে আইনত ব্যবস্থা। কারণ, মুখ্য সচিব মনোজ আগারওয়ালের স্পষ্ট বক্তব্য, প্রত্যেকটি কল রেকর্ড করা হবে। প্রয়োজন পড়লে ভবিষ্যতে সেই কল রেকর্ড ব্যবহার করা হবে।

Click here to Read More
Previous Article
সিঙ্গুরে কেমিক্যাল হাব করা যেতে পারে, শুভেন্দুকে ‘পরামর্শ’ শমীকের!
Next Article
খুলবে ব্লক হওয়া কার্ড, আগস্ট থেকেই বাংলায় চালু স্মার্ট রেশন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment