indiahood
indiahood

টানা দু’দিন জেরার পরও রেহাই নেই! সোমে চাকরি দুর্নীতি নিয়ে ভবানী ভবনে তলব অভিষেকের পিএ সুমিত রায়কে

59 minutes ago

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে টানা দুই দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের ভবানী ভবনে তলব করেছে সিআইডি (CID)। জমি দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের রেশ কাটতে না কাটতেই এবার ডেবরার চাকরি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে তাঁকে নতুন করে এই সমন পাঠানো হয়েছে।

জানা গেছে, এর আগে শনি ও রবিবার টানা দুই দিন জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় সুমিত রায়কে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন সিআইডি আধিকারিকরা। এবার সপ্তাহের শুরুতেই সোমবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে, যেখানে জমি দুর্নীতির পাশাপাশি চাকরি দুর্নীতি নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট থেকে এই মামলায় তিনি শর্তসাপেক্ষে আইনি রক্ষাকবচ পেলেও তদন্তের প্রয়োজনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Click here to Read More
Previous Article
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
Next Article
গিলের দাম মাত্র ১০ লাখ, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থেকেও মূল্যবান এই সাধারণ অলরাউন্ডার!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment