indiahood
indiahood

দুর্গাপুজোয় বাড়ল সরকারি কর্মীদের ছুটি, দেখুন অক্টোবরের হলিডে লিস্ট

2 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আর হাতে গোনা মাস দুয়েক বাকি। তারপরই বাঙালির সবথেকে প্রিয় উৎসব দুর্গাপুজো। উৎসবের আমেজে এমনিতেই মেতে থাকবে আমজনতা থেকে শুরু করে সরকারি কর্মচারী, স্কুল-কলেজের পড়ুয়ারা। তবে এবার রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। নতুন সরকার ছুটির তালিকাতেও এনেছে বেশ কিছু পরিবর্তন। এমনকি অতিরিক্ত একটি ছুটিও যোগ করা হয়েছে। এই আবহে প্রশ্ন উঠছে, দুর্গাপুজোয় কি এবার ছুটি কমানো হল. নাকি বাড়ল ছুটির তালিকা (Durga Puja Holiday)? দেখে নিন নবান্নের হলিডে লিস্ট।

২০২৬-এ দুর্গাপুজোয় কতদিন ছুটি?

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো তার মধ্যে সবথেকে জনপ্রিয়। এমন কোনও বাঙালি নেই যে এই উৎসবে মেতে ওঠে না। এমনকি ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু ঘুরতে যাওয়ার জন্য তো দরকার ছুটি। দেখে নিন এবারের দুর্গাপুজোর ছুটির তালিকা। যদিও সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে ছুটির তালিকায় বদল ঘটানো হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে তার পাশাপাশি কর্মীদের একটি ছুটি বাতিলও করা হয়েছে।

এদিকে অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপুজোর মাসে যদি নবান্নের হলিডে লিস্টের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাব এই মাসে মোট ১৩ দিন ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। এমনকি স্কুল-কলেজ থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠান এই ১৩ দিন বন্ধ থাকবে। অক্টোবর মাসের ছুটির তালিকা—

  • ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে থাকবে ছুটি।
  • ১০ অক্টোবর, দেবীপক্ষের শুভ সূচনা অর্থাৎ মহালয়া উপলক্ষে ছুটি থাকবে।
  • ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর, দুর্গাপুজোর চতুর্থী থেকে এক্কেবারে বিজয়া দশমী পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ কিংবা সরকারি অফিস বা আদালত, সবকিছুই ছুটি থাকবে।
  • অন্যদিকে ২২ থেকে ২৪ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে অতিরিক্ত ছুটি।
  • এরপর ২৬ অক্টোবর, কোজাগরি লক্ষ্মীপুজো উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে।

আরও পড়ুন: গিলের দাম মাত্র ১০ লাখ, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থেকেও মূল্যবান এই সাধারণ অলরাউন্ডার!

বলতে গেলে, শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষেই এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা টানা ১১ দিন ছুটি পাবে। এর মধ্যে মহালয়ার ছুটি অন্তর্ভুক্ত থাকছে। তাই এবার সরকারি কর্মচারীদের পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়াদের যে দুর্গাপুজো আরও আনন্দের সঙ্গে কাটবে তা বলার অপেক্ষা রাখে না। আরও বিস্তারিত জানতে ফলো করতে পারেন নবান্নের হলিডে লিস্ট।

Click here to Read More
Previous Article
পাইপের জল ব্যবহারে এবার দিতে হবে কর! কত করে ট্যাক্স চাপাবে রাজ্য সরকার?
Next Article
মতার উপর হামলা প্রসঙ্গে শুভেন্দু

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment