indiahood
indiahood

ইংরেজ শাসনে না থেকেও স্বাধীনতার ১৪ বছর পর ভারতের অংশ হয় এই রাজ্য, জানুন ইতিহাস

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ আগস্ট সমস্ত পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার আগে প্রায় ২০০ বছর ধরে এদেশে অধিকাংশ স্থানেই ব্রিটিশদের রাজ ছিল। তবে ভারতের মধ্যে এমন কিছু অঞ্চল ছিল, যা ব্রিটিশদের শাসনে কখনও আসেনি। তারমধ্যে বেশিরভাগই স্থানীয় রাজা বা শাসকদের দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত রাজ্য। তবে এদেশেই রয়েছে এমন একটি রাজ্য যেখানে ব্রিটিশ নয়, চলতো পর্তুগিজদের রাজ। এমনকি ১৯৪৭-এ স্বাধীনতা পাওয়ার পরেও এখানে অনেকগুলি বছর পর্তুগিজদের উপনিবেশিক শাসন চলছে। এটি হল ভারতের পশ্চিম উপকূলের অবস্থিত রাজ্য, গোয়া (Goa History)। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন বিজয়ের পর, ১৯৬১ সালের ১৯শে ডিসেম্বর রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। তাই গোয়া হল স্বাধীন ভারতের অংশ হওয়া সর্বশেষ  বৈদেশিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলির মধ্যে অন্যতম। এই ছোট রাজ্যটি তার বহু শতাব্দী-প্রাচীন ঔপনিবেশিক ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেক মানুষকে আকৃষ্ট করে। 

গোয়া কয়েক শতক ধরে ছিল পর্তুগিজদের নিয়ন্ত্রণে 

ভারতের বেশিরভাগ অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণে আসলেও, গোয়া বরাবরই পর্তুগিজদের অধীনে ছিল। ১৫১০ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বাহিনী এশিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা করে, যা ছিল ইউরোপের ইতিহাসে অন্যতম প্রাচীন একটি বৈদেশিক উপনিবেশ। ব্রিটিশরা তাঁদের ক্ষমতার জোরে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশে আধিপত্য বিস্তার করতে পারলেও, তারা কখনও এই পর্তুগিজ উপনিবেশটি দখল করতে পারেনি।

আরও পড়ুন: “ভারতীয়দের আপ্যায়ন করে পাকিস্তানিদের হোটেল থেকে তাড়িয়েছে” কান্না জুড়ল পাকিস্তান

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত সরকার পর্তুগালকে ওই ভারতীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ শান্তিপূর্ণভাবে হস্তান্তর করার জন্য অনুরোধ করে। কিন্তু পর্তুগিজ সরকার এই বিষয়ে কোনও ধরনের আলোচনা করতেই অস্বীকার করে এবং এই অঞ্চলগুলিকে পর্তুগালের অংশ হিসেবে দাবি করতে থাকে। বেশ কয়েক বছর ধরে কূটনৈতিক প্রচেষ্টা পরও তাদের সাথে মধ্যস্থতায় আসা সম্ভব হয়নি। 

সবরকম আলোচনা ব্যর্থ হলে ভারত ১৯৬১ সালের ডিসেম্বর মাসে গোয়ায় অপারেশন বিজয় (Operation Vijay) শুরু করে। ভারতীয় সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত সামরিক অভিযানের মাধ্যমে ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর ওই অঞ্চলে ৪৫১ বছরের পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। দমন ও দিউ সহ সমগ্র অঞ্চলটি ভারতীয় ইউনিয়নে যুক্ত হয় এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হতে শুরু করে। ১৯৬১ সালের এই সামরিক অভিযান ভারতীয় ভূখণ্ডে পুরোপুরিভাবে বিদেশী ঔপনিবেশিক শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছিল। গোয়ার অন্তর্ভুক্তির ফলে দেশের ভূখণ্ডগত সংহতি সম্পন্ন হয়। 

আরও পড়ুন: কলকাতার কাছেই মনোরম সূর্যোদয়, ঘুরে আসেউন ওড়িশার ‘হলিউড মাউন্টেন’

১৯৬১-এর পর গোয়া, দমন এবং দিউ সহ এই অঞ্চলটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হত। পরবর্তীতে, ১৯৮৭ সালের ৩০মে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং এটি ভারতের ২৫ তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে দমন এবং দিউ এখনও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই  রয়েছে। বর্তমানে, গোয়া ভারতের অন্যতম জনপ্রিয় একটি পর্যটনস্থল। এই অঞ্চল তার ভারতীয় ও পর্তুগিজ ঐতিহ্যকে একসাথে বাঁচিয়ে রেখেছে। এ রাজ্যে অবস্থিত ঐতিহাসিক গির্জা, দুর্গ, মন্দির ও সমুদ্র সৈকত দেখতে প্রতিবছর সারা বিশ্ব থেকে বহু পর্যটক গোয়ায় আসেন। 

Click here to Read More
Previous Article
এদের দিতে হবে না প্রফেশনাল ট্যাক্স, পেশা কর সংশোধনী প্রস্তাব রাজ্য সরকারের
Next Article
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার জন্য কোথায় আবেদন, কী কী নথি লাগবে? দেখে নিন

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment