indiahood
indiahood

লাভ জিহাদের ফাঁদে পড়ে নাবালিকার আত্মহত্যার অভিযোগ! রণক্ষেত্র বনগাঁ, আহত পুলিশও

4 weeks ago

সৌভিক মুখার্জী, বনগাঁ: লাভ জিহাদের অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ (Bongaon) মহাকুমার গোপীনাথপুর এলাকা। সম্প্রতি ভিনধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল অষ্টম শ্রেণীর এক নাবালিকা। সেই সূত্রে ওই নাবালিকার আত্মহত্যার অভিযোগে বৃহস্পতিবার একেবারে রণক্ষেত্রে রূপ নিয়েছে ওই এলাকা। বিক্ষোভ থেকে শুরু করে ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আর এতে দুই আধিকারিকসহ সাতজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

নাবালিকার আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত বনগাঁ

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে গোপালনগর থানার অন্তর্গত গোপীনাথপুর এলাকায় অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, ভিনধর্মের এক যুবক ওই নাবালিকাকে বাধ্য করে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। এমনকি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে নাবালিকাকে ভয় দেখানো হত এবং হুমকি দেওয়া হত। সেই মানসিক চাপে পড়েই আত্মহত্যার পথ বেছে নেয় অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনায় উত্তাপ ছড়িয়েছে গোটা এলাকায়।

এলাকার কয়েকটি হিন্দু সংগঠন লাভ জিহাদের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল শুরু করে। এমনকি তিনটি বাড়িতে ভাঙচুর চালানো হয়, পাশাপাশি কয়েকটি দোকান একেবারে গুঁড়িয়ে দেওয়া হয় বলেই খবর। প্রায় শতাধিক মানুষ এদিন বিক্ষোভে নামেন এবং প্রত্যেকের হাতে লাঠিসোটা দেখা যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী হস্তক্ষেপ করলে তাদের উপর হামলা করা হয়, এবং এই ঘটনায় ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। এমনকি এই ঘটনার পর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আর আহতদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: বেতন বাড়লেও সিভিক, আশাকর্মীদের খারাপ খবর শোনাল রাজ্য সরকার!

এ বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানান, লাভ জিহাদের প্রতিবাদে আজ হিন্দু সংগঠনগুলি একত্রিত হয়েছিল। তবে এভাবে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। পুলিশকেই সামাল দিতে হবে। আইনের মাধ্যমে সবকিছু করতে হবে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নাবালিকার মৃত্যুর মামলার তদন্ত চলছে এবং ভাঙচুর, হামলা ও সরকারি কর্মীদের উপর আক্রমণের ঘটনায় আলাদা মামলা দায়ের করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলেই খবর পুলিশ সূত্রে।

Click here to Read More
Previous Article
৩৬০০ কোটি টাকা বরাদ্দ, মালদা-মুর্শিদাবাদে ভাঙন রোধে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
সরকারের এই এক সিদ্ধান্তে আইফোন থেকে অ্যান্ড্রয়েড, দাম কমতে পারে সব স্মার্টফোনের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment