indiahood
indiahood

মগরাহাটে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা

6 hours ago

১৭ আগস্ট থেকে রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলেও দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া দক্ষিণ পঞ্চায়েতে দেখা গেল ক্ষোভের আগুন। অনলাইন তথ্য আপলোড না করে ফর্ম পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বঞ্চিত মহিলারা। রাত পর্যন্ত পঞ্চায়েত দপ্তরে আটকে রাখা হয় কর্মীদের।