indiahood
indiahood

প্রথমবার নবান্নে বৈঠক সপ্তম বেতন কমিশন কমিটির, লঞ্চ হচ্ছে পোর্টাল!

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের আগে ক্ষমতায় (Government Of West Bengal) আসার পর 45 দিনের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের পরিশ্রুতি দিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে তা রেখেছেন শুভেন্দু অধিকারী। আর সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতেই গঠন করা হয় কমিটি। এবার সেই সপ্তম বেতন কমিশন কমিটি প্রথমবারের মতো নবান্নে বৈঠক করে ফেলল সোমবার। এবার নিয়ম মেনে শীঘ্রই চালু হবে নতুন পোর্টাল

চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন পোর্টাল

রাজ্য সরকারি কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে ঘোষণা করা হয়েছিল সপ্তম বেতন কমিশনের। সম্প্রতি সেই বেতন কমিশনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই বিজ্ঞপ্তিতে এই মুহূর্তে বার্ষিক 3 শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও অনেকেই মনে করছেন, আগামী দিনে এই বৃদ্ধি 5 শতাংশে পৌঁছে যেতে পারে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সাথে রাজ্য সরকারের বেতন কাঠামোতে সামঞ্জস্য আনার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে।

এখানেই শেষ নয়, ওই বিজ্ঞপ্তিতে দিন দিন মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করার কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে। এগুলির পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।

অবশ্যই পড়ুন: স্বাধীনতার পর এই প্রথম, ১৫ আগস্ট বন্দে মাতরম গানটিকে বিশেষ সম্মান দেবে কেন্দ্র

প্রসঙ্গত, আজ অর্থাৎ সোমবার প্রথমবারের মতো নবান্নে বৈঠক করল সপ্তম বেতন কমিশন কমিটি। সেখানেই একাধিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের নতুন ওয়েবসাইট লঞ্চ করা নিয়েও আলোচনা হয়েছে সেখানে। আগামী দিনে এই ওয়েবসাইট লঞ্চ হয়ে গেলে সেখানেই কমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। তবে ওয়েবসাইটটি ঠিক কবে নাগাদ লঞ্চ হবে সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

Click here to Read More
Previous Article
মারুতি সুজুকির এই দুই মডেলে মিলছে ১.৩৫ লাখ টাকা ডিসকাউন্ট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment