indiahood
indiahood

‘প্রতিশ্রুতি পূরণ করছে না সরকার!’ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এবার রনংদেহী মহিলারা

1 hour ago

অনন্যা সরকার, জলপাইগুড়ি: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩,০০০ টাকা মাসিক ভর্তুকি এখনও হাতে পাননি অনেক মহিলা। তাই রাজ্যের জেলায় জেলায় অশান্তির পারদ চড়ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ২০ আগস্ট, বেলা ১২ টার মধ্যে যোগ্য মহিলারা টাকা না পেলে সরকার পদক্ষেপ নেবে। কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি। বৃহস্পতিবারই দিকে দিকে অন্নপূর্ণার টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে মহকুমাশাসকরা। একাধিক এসডিও (SDO) অফিসে জমায়েত করেন মহিলারা। সেই অশান্তি এখনও চলছে। আজ জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও (BDO) অফিসের সামনে রীতিমত তাণ্ডব চালান বিক্ষোভকারীরা। 

জলপাইগুড়িতে বিক্ষুব্ধদের পথ অবরোধ

বালুরঘাট, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ঘাটাল সহ একাধিক জায়গায় অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার দাবিতে মহিলারা আন্দোলন চালাচ্ছেন। তাঁদের দাবি, সরকারি সমস্ত শর্ত পূরণ করার পর যোগ্য হওয়া সত্ত্বেও ২০ তারিখ পার হয়ে যাওয়ার পরও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। অন্নপূর্ণার টাকা না মেলায় এবার জলপাইগুড়িতে তুলকালাম কাণ্ড ঘটালেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: ২০ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে? জানালেন মুখ্যমন্ত্রী

এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগে রাজগঞ্জ বিডিও অফিসের সামনে জমায়েত করেন শতাধিক মহিলা। বিক্ষোভ এত দূর গড়ায় যে তার জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। সরকারি আধিকারিকে গাড়ি ঘিরেও আন্দোলন চালান তারা। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন: “মমতা চোর ছিল ভালো ছিল, টাকা দিত”, অন্নপূর্ণা যোজনার ৩০০০ না পেয়ে বিক্ষোভ মহিলাদের

মহিলারা অভিযোগ জানাচ্ছেন যে, তাদের মধ্যে বেশিরভাগই দিন আনা দিন খাওয়া মানুষ, তা সত্ত্বেও তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করেছেন, কিন্তু এখনও একটা টাকও পাননি। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়ে বলেছিল সবাই টাকা পাবেন, তাহলে কেন এত মানুষ এখনও বঞ্চিত, সেই প্রশ্নই এখনও বিক্ষুব্ধদের মুখে। 

Click here to Read More
Previous Article
“মমতার হাতে-পায়ে ধরেও লাভ হয়নি” উত্তরবঙ্গে ১৮৯ কোটির প্রকল্পের শিলান্যাস করে কটাক্ষ শাহের
Next Article
পাকিস্তানি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসলামপুরে এসটিএফ-এর হাতে ধৃত তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment