indiahood
indiahood

অন্য রাজ্যের বাইক প্রবেশ নিষিদ্ধ? জানুন কী বলছে সিকিম সরকার

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: বহু মোটর বাইক চালক অ্যাডভেঞ্চারী নেশায় মাঝে মাঝেই নিজের বাইকটি নিয়ে পাহাড়ি রাস্তায় দীর্ঘ বাইক ট্রিপে (Bike Riding) বেরিয়ে পড়েন। অনেকের আবার অফরোডিংয়েরও (Off-Roading) নেশা। প্রতিবছর হাজার হাজার হাজার বাইক রাইডার হিমাচল প্রদেশের মানালি-রোহতাং পাস, লেহ, লাদাখ, উত্তরাখণ্ডের পাহাড়ি পথ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে রাডিংয়ে যান। কিন্তু এখন শোনা যাচ্ছে সিকিম (Sikkim) সরকার বাইক নিয়ে আসা পর্যটকদের নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে। রাজ্যের ‘রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট’ (RAP) এবং ‘প্রোটেক্টেড এরিয়া পারমিট’ (PAP)-এর অধীনস্থ এলাকাগুলোতে বাইক প্রবেশের ওপর নতুন বিধিনিষেধ আরোপের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে কোনো রাজ্যের পর্যটকর বাইক নিয়ে সিকিমের এই অঞ্চগুলিতে আর প্রবেশ করতে পারবেন না। 

সিকিমে কি অন্য রাজ্য থেকে বাইক নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে ?

সিকিমের আরএপি এবং পিএপি এলাকায় পারমিট ব্যবস্থাকে উন্নত করতে এবং ইন্টিগ্রেটেড অনলাইন পারমিট সিস্টেম কার্যকর করা নিয়ে আলোচনা করার জন্য আয়োজিত বৈঠকে বাইক রাইডারদের ওপর বিধি নিষেধ আরোপ নিয়ে আলোচনা হয়েছে। অসামরিক বিমান পরিবহন দপ্তর এবং রাজ্যের পর্যটন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাম উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশে, নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা

সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়ম এখনই কার্যকর করা হচ্ছে না, তবে শীঘ্রই প্রস্তাবটিকে রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। যদিও, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সিকিমের পর্যটন ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং অন্যান্য পার্টনারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। 

প্রস্তাবিত এই নতুন ব্যবস্থাটির অন্যতম উদ্দেশ্য হল, শুধুমাত্র সিকিমে রেজিস্টার্ড যানবাহনগুলোকেই আরএপি ও পিএপি রুটে চলাচলের অনুমতি দেওয়া। অর্থাৎ অন্যান্য রাজ্যে রেজিস্টার্ড দুই চাকার বাহনগুলি করে পর্যটকদের এই অঞ্চলগুলিতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। বাইক নিয়ে যারা প্রায়শই সিকিমের আরএপি ও পিএপি এলাকায় ভ্রমণে যান তাদের ওপর এই নিয়মের প্রভাব পড়তে পারে। 

আরও পড়ুন:  ‘প্রতিশ্রুতি পূরণ করছে না সরকার!’ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এবার রনংদেহী মহিলারা

তবে বাইক নিয়ে সিকিম ভ্রমণ করতে চাওয়া পর্যটকদের জন্যও আলাদা ব্যবস্থা রাখছে সিকিম সরকার। তারা জানিয়েছে পর্যটকরা চাইলে স্থানীয় রেন্টাল অফিস থেকে বাইক ভাড়া করতে পারবেন। স্থানীয় অপারেটরদের কাছে সিকিমে রেজিস্টার্ড বাইক গুলি পাওয়া যাবে। তাই নিজের বাইক না নিয়ে গেলেও সিকিমের রেজিস্টার্ড বাইকে করে পছন্দের স্থানগুলিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে, শেষ পর্যন্ত মোটরবাইকে করে সিকিমের প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকায় ভ্রমণের ক্ষেত্রে কী নিয়ম কার্যকর হবে, তা এখন চূড়ান্ত হয়নি। প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর করার আগে রাজ্যের মন্ত্রিসভা ও এর সাথে জড়িত ব্যক্তিদের সাথে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। 

Click here to Read More
Previous Article
ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল CJP
Next Article
অন্নপূর্ণার টাকা না পেয়ে বিরাটিতে রেললাইন অবরুদ্ধ!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment