indiahood
indiahood

“স্বৈরাচারী, একনায়কতন্ত্রকে ধিক্কার..” বিস্ফোরক অভিযোগ তুলে ISF ছাড়লেন আরাবুল ইসলাম

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন ISF এ। এবার সেই দলটাও ছাড়লেন আরাবুল ইসলাম (Arabul Islam)। সোশ্যাল মিডিয়ায়, নওশাদ সিদ্দিকীর দলকে স্বৈরাচারী হিসেবে উল্লেখ করে বিস্ফোরক আরাবুল। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে করা ওই পোস্টে, ISF সম্পর্কে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। একই সাথে ওই পোস্টেই ISF থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান তিনি।

ISF ছাড়লেন আরাবুল ইসলাম

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF দলে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। এরপর থেকে নতুন দলের হয়ে ভাঙড়জুড়ে প্রচার চালিয়েছিলেন তিনি। বেশ কয়েকবার, অভ্যাসবশত ISF এর নামে স্লোগান দিতে গিয়ে তৃণমূল শব্দটা মুখ থেকে বেরিয়ে গিয়েছিল তাঁর। এর জন্য অবশ্য মঞ্চেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আরাবুল। জানিয়েছিলেন, দীর্ঘদিনের অভ্যাস। বদলাতে একটু সময় লাগবে।

বলাই বাহুল্য, বিধানসভা নির্বাচনের আগে ISF দলে যোগ দিলেও ভাঙড় দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি হিসেবেই থেকে গিয়েছিলেন তিনি। সেই আরাবুলই ভোট পরবর্তী বাংলায় পাল্টি খেলেন। শুক্রবার, নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে ISF-কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন আরাবুল ইসলাম। ওই পোস্টে তৃণমূলের প্রাক্তন সৈনিক লেখেন, “ISF এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।”

আরও পড়ুন: হাইকোর্টের মহিলা বিচারপতির চেম্বারে ঢুকে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন সুজিত বসুর আইনজীবী!

নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রাক্তন ISF নেতা আরও লেখেন, “আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার-অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।” আরাবুল ইসলামের এমন সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বহু তৃণমূল কর্মী। আরাবুলের ওই ফেসবুক পোস্টের কমেন্টে তাঁদেরই কেউ কেউ লিখছেন, “তৃণমূলের ফিরে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন।”

Click here to Read More
Previous Article
১১ সেপ্টেম্বরের মধ্যে … বকেয়া ডিএ মামলায় রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট
Next Article
অবৈধভাবে ভারতে প্রবেশে, নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment