indiahood
indiahood

ঋতব্রতর পতাকাতোলনের মাঝেই আচমকা হাজির কুণাল ঘোষ

2 hours ago

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলাকালীন হঠাৎই সেখানে এসে পৌঁছান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

উপস্থিত হয়েই তিনি শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ জানান, তিনি তাঁর পুরনো পার্টি অফিসে দলীয় পতাকা তুলে ফিরছিলেন। পথে এখানে পতাকা উত্তোলন কর্মসূচি চলতে দেখে স্বাভাবিকভাবেই যোগ দিতে চলে আসেন। তবে এই আকস্মিক উপস্থিতি নিয়ে তিনি আলাদা করে কোনো বাইট বা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি।