indiahood
indiahood

স্বাধীনতা দিবসে বড় উপহার, নতুন জোড়া ট্রেন পাচ্ছে বাংলা

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসের শুভক্ষণে একজোড়া নতুন ট্রেন (Indian Railways) পেতে চলেছে বাংলা (West Bengal)। জানা যাচ্ছে, জঙ্গলমহল সংলগ্ন পুরুলিয়ার পর্যটনকে গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই বিশেষ দুটি ট্রেন চালাতে পারে ভারতীয় রেল। সূত্রের খবর, বাংলার দুই পর্যটন কেন্দ্রকে জুড়তে পুরুলিয়া থেকে দিঘা এবং পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মোট দুটি ট্রেন চালাতে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে তাঁকে একটি চিঠি দিয়েছিলেন। মনে করা হচ্ছে, ওই চিঠির ভিত্তিতেই এবার নতুন দুটি ট্রেন দিতে পারে রেল।

সুফল পাবে বাংলার পর্যটন

বিগত কয়েক বছর ধরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং বাংলার আরেক প্রান্ত দার্জিলিংকে রেল যোগাযোগ ব্যবস্থায় জুড়তে বারবার নতুন ট্রেন চালানোর দাবি উঠেছিল। সেই মর্মে, সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম স্টেকহোল্ডার কনফারেন্সে সাংসদ জ্যোতির্ময় বাবু রাজ্যের পর্যটন বিভাগের মন্ত্রী শঙ্কর ঘোষের সাথে বৈঠক করেন। পরে সাংসদের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন মন্ত্রী। আর তারপরেই নাকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নতুন ট্রেন চালানোর জন্য চিঠি দেন পুরুলিয়ার সাংসদ।

 

জানা যাচ্ছে, রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে পশ্চিমবঙ্গের দুই প্রান্তের পাহাড়কে রেল ব্যবস্থায় জুড়তে পুরুলিয়া থেকে দিঘা এবং পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৃথক দুটি ট্রেন চালানোর আবেদন জানানোর সাথে সাথে পুরুলিয়া থেকে বেঙ্গালুরু এবং পুরুলিয়া থেকে দক্ষিণগামী আরেকটি ট্রেন চালানোরও প্রস্তাব রাখেন সাংসদ। এখানেই শেষ নয়, ভায়া আসানসোল পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত নতুন ট্রেনের দাবিও জানান তিনি। এমনকি বর্ধমান পর্যন্ত ট্রেন চালানোরও আবেদন জানানো হয়েছে।

অবশ্যই পড়ুন: AI প্রশিক্ষণ থেকে অনলাইন কোচিং, স্বাধীনতা দিবসে জেন জিদের পাশে থাকার বার্তা মোদীর

এদিন পুরুলিয়ার বিজেপি সাংসদ রেলমন্ত্রীর কাছে একেবারে খোলাখুলি জানান, পুরুলিয়ার মানুষজন ভাল চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য পুরুলিয়া- ভেল্লুপুরম এক্সপ্রেস ট্রেনটিতে চড়ে গন্তব্যে পৌঁছন, তবে এই ট্রেনটি সপ্তাহে মাত্র তিন দিন চলে। কাজেই ট্রেনটির দৈনন্দিন কার্যসীমা বাড়িয়ে পাঁচ দিন করার দাবি জানিয়েছেন ওই সাংসদ। এছাড়াও পুরুলিয়ার সাথে যুক্ত রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার আবেদন জানানোর সাথে সাথে কিছু ক্ষেত্রে ট্রেনের ভাড়া কমানো নিয়ে বিশেষ অনুরোধ রাখেন জ্যোতির্ময় বাবু।

Click here to Read More
Previous Article
লালকেল্লা থেকে যুব সমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রীর!
Next Article
ঋতব্রতর পতাকাতোলনের মাঝেই আচমকা হাজির কুণাল ঘোষ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment