indiahood
indiahood

সৈকত শহর থেকে উত্তরবঙ্গ! চালু হল দিঘা-শিলিগুড়ির একমাত্র এসি বাস, জানুন রুট

10 hours ago

অনন্যা সরকার, কলকাতা: বাস পরিষেবা (Bus Service) পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ‘লাইফলাইন’-এর মতো। বাসের সাহায্যেই ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চলের সাথে রেল-সংযোগহীন প্রত্যন্ত গ্রামীণ জনপদের সংযোগ স্থাপন সম্ভব হয়। বর্তমানে রাজ্য সরকার তাই বাস পরিষেবাকে উন্নত করার জন্য নানান পদক্ষেপ নিচ্ছে। চালু হচ্ছে নিত্যনতুন রুট, বাড়ছে বাসের সংখ্যাও। এবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সংযোগ ঘটিয়ে চালু হতে চলেছে দিঘা থেকে শিলিগুড়ি যাওয়ার একমাত্র এসি বাস (Digha Siliguri Bus)। আসুন তাহলে এই নতুন প্রিমিয়াম এসি বাসটির রুট ও সময়সূচি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

দিঘা – শিলিগুড়ি এসি বাসের রুট ও সুযোগ সুবিধা

ইউভান ট্রাভেলস (Yuvaan Travels)-এর দিঘা শিলিগুড়ি যাওয়ার একমাত্র এসি বাসটি খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর ও বাঁকুড়াবাসীদের বিশেষভাবে উপকৃত করবে। এটি যাবে ভায়া রামনগর – এগরা – বেলদা – সালুয়া – খড়গপুর – মেদিনীপুর- চন্দ্রকোনা – গড়বেতা – বিষ্ণুপুর – বাঁকুড়া – বাইপাস – দুর্গাপুর – বোলপুর – মোরগ্রাম – মালদা – ফারাক্কা – রায়গঞ্জ – ইসলামপুর – শিলিগুড়ি।

আরও পড়ুন: কেন বাড়ছে চিনির দাম? আসল কারণ জানাল মোদি সরকার, ইথানল নয় কিন্তু

এই এসি বাসে মিলবে বায়ো টয়লেটের সুবিধা, যা বহু যাত্রী চাহিদা থাকে। এর ১/২ সিটার স্লিপার কোচ আরামদায়ক যাতায়াতের জন্য উপযুক্ত। এছাড়া মোবাইল চার্জ দেওয়ার জন্য প্রতিটি যাত্রী পাবেন পার্সোনাল চার্জিং পয়েন্ট। এই বাসে মহিলারা নিরাপদে যাতায়াতের ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন:নতুন রুটে যাত্রী পরিষেবা, শুরু হল হলদিয়া থেকে কলকাতা বাস, জানুন সময়সূচি ও ভাড়া

জানিয়ে রাখি, চলতি মাসের শুরুর দিকে মুর্শিদাবাদ থেকে দিঘা যাওয়ার (2/1) সিট+স্লিপার একটি নতুন এসি বাস (AC Bus) চালু হয়েছে। এই বেসরকারি সংস্থার বাসটি কান্দি, কীর্ণাহার, বোলপুর ও বর্ধমান হয়ে সরাসরি দিঘা পৌঁছায়। যাত্রীদের জন্য এই বাসটিতে এসি ভেন্ট, চার্জিং পয়েন্ট, বালিশ, কম্বল, জলের বোতল ও স্ন্যাকসের ব্যবস্থা রয়েছে।

Click here to Read More
Previous Article
তৃণমূল জমানার শেষ পাঁচ বছরে জারি সমস্ত বার্থ সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! ফের ভেরিফিকেশন?
Next Article
বারাণসী-কলকাতা ছয় লেনের এক্সপ্রেসওয়ের কাজ এগোচ্ছে দ্রুতগতিতে, শুরু সয়েল টেস্টিং

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment