indiahood
indiahood

১ আগস্ট অনুষ্ঠান, ২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

3 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, প্রায় ২০ বছর পর কলকাতার (Kolkata) মাটিতে পা রাখতে চলেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। জানা গিয়েছে, আগামী ১ আগস্ট, মৌলবাদ বিরোধী কবি ও সাহিত্যিকদের আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানে নাকি তিনি কবিতাপাঠ করার পাশাপাশি, গানও গাইবেন। আর এই তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তসলিমা নাসরিন। তাই স্বাভাবিকভাবেই সাহিত্য ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।

কলকাতায় আসছেন তসলিমা নাসরিন

সূত্রের খবর, ২০০৭ সালে নভেম্বর মাসে সাহিত্যিক তসলিমা নাসরিনের লেখা একটি বইকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষে নিরাপত্তার কারণে তৎকালীন সরকার তাঁকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যায়। তারপর প্রায় দু’দশক ধরে আমেরিকা, ইউরোপ, ভারতে রয়েছেন তিনি৷ তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘদিন পর কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। জানা গিয়েছে, আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন এই লেখিকা।

রবীন্দ্র সদনের মেগা ইভেন্টে থাকবেন তসলিমা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন তসলিমা নাসরিন। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে সাংস্কৃতিক এবং রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তসলিমার কলম বরাবরই আপসহীন, সত্যিটকে বরাবরই সে আঙুল দিতে দেখিয়ে দিতে চায়। ইসলাম ধর্মের রক্ষণশীল ব্যাখ্যার সমালোচনা এবং নারী স্বাধীনতার পক্ষে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর আজও কেউ থামিয়ে দিতে পারেনি। এমনকি প্রশাসকও না। তাইতো জননিরাপত্তা ও সাম্প্রদায়িক অস্থিরতার আশঙ্কায় প্রতিবারই তাঁর কর্মসূচি বাতিলের আবেদন জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: পুলিশে বড় রদবদল করল নবান্ন, দায়িত্ব খোয়ালেন CID প্রধান সুপ্রতিম সরকার

প্রসঙ্গত, কলকাতার শিল্পী সাহিত্যিক মহলের সঙ্গে তসলিমা নাসরিনের যোগাযোগ ছিল গভীর। এ রাজ্যে তাঁর ভক্ত অসংখ্য। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কলকাতা ছাড়া আমার আর কোনও ঘর নেই।” ২০২৫ সালে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অবশেষে পালা বদলের রাজ্যে বিজেপি সরকার আসতেই ২০ বছর পর রাজ্যে ফিরছেন বাংলাদেশের সাহিত্যিক, বাঙালির প্রিয় লেখিকা তসলিমা নাসরিন।

Click here to Read More
Previous Article
বোমা বেঁধে কীভাবে স্নাতকোত্তর? শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার
Next Article
ভারতে তৈরি গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব! রপ্তানিতে ভাঙল সর্বকালের রেকর্ড

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment