indiahood
indiahood

১ সপ্তাহে ১৬% রিটার্ন, TATA-র এই শেয়ারে টাকা রাখলে কপাল খুলবে!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বছরে বেশিরভাগ সময় বিনিয়োগকারীদের আলোচনায় থাকে টাটার মালিকানাধীন সংস্থা ট্রেন্ট লিমিটেডের শেয়ার (Stock Market)। এবার সেই সংস্থাই মাত্র এক সপ্তাহের মধ্যে বিনিয়োগকারীদের 16 শতাংশ রিটার্ন দিয়েছে। গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত 0.77 শতাংশ বেড়ে ট্রেন্টের শেয়ারের দাম গিয়ে পৌঁছেছিল 3,204 টাকা 25 পয়সায়। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, আগামীতে বিনিয়োগকারীদের মালামাল করে দিতে পারে এই শেয়ার। তাই যত দ্রুত সম্ভব এটিতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

এই শেয়ারে বিনিয়োগ করলে কপাল খুলবে!

টাটা গ্রুপের মালিকানাধীন ট্রেন্ট লিমিটেড বিগত দিনগুলিতে প্রচুর সংখ্যক মুনাফা অর্জন করেছে। না বললেই নয়, গত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সংস্থার আর্থিক মুনাফা ছিল 455 কোটি টাকা। যা গত আর্থিক বছরের তুলনায় অন্তত 30 শতাংশ বেশি। একই সাথে এই সংস্থার রাজস্বও অন্তত 20 শতাংশ বৃদ্ধি পেয়ে 4,937 কোটি টাকায় দাঁড়িয়েছে।

শেয়ারবাজারের বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন টাটার এই সংস্থার শেয়ার আগামী দিনে ঊর্ধ্বমুখী হবে। সবচেয়ে বড় কথা জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম শেয়ারখান তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, টাটা গ্রুপের সংস্থা ট্রেন্ট লিমিটেডের একটি শেয়ারের দাম এক ধাক্কায় 3,380 টাকায় চলে যেতে পারে। তাই বাই রেটিং দিয়ে যত দ্রুত সম্ভব এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে তারা।

অবশ্যই পড়ুন: ঠাঁই পায়নি Facebook, WhatsApp কিছুই! চিনে রমরমিয়ে ব্যবসা করছে ভারতের Zoho

প্রসঙ্গত, টাটার এই শেয়ারের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, বিগত তিন মাসে ট্রেন্টের শেয়ার থেকে 37 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে যদি ছয় মাসের হিসেব করা যায় সে ক্ষেত্রে এই শেয়ার 18 শতাংশ রিটার্ন প্রদান করেছে। এক বছরের হিসেবে পরিমাণটা আরও কমে 16 শতাংশে গিয়ে দাঁড়াবে। তবে দীর্ঘ মেয়াদে অর্থাৎ পাঁচ বছরে এই শেয়ার থেকে 466 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
Jio-র IPO বাজারে এলে আম্বানির সাথে সাথে বিপুল লাভ হবে এই ব্যক্তির!
Next Article
ঠাঁই পায়নি Facebook, WhatsApp কিছুই! চিনে রমরমিয়ে ব্যবসা করছে ভারতের Zoho

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment