indiahood
indiahood

“১ তারিখ থেকে রাস্তাঘাটে বালি, পাথর রাখলেই ফাইন”, ঘোষণা অগ্নিমিত্রা পালের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের নতুন সরকার প্রশাসনিক ক্ষেত্রে একাধিক নজরকাড়া পদক্ষেপ গ্রহণ করছে। এমনিতেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন। এদিকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) শহরের পরিবেশকে মানসম্মত বজায় রাখার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে এবার রাস্তার উপর অবৈধভাবে বালি কিংবা পাথর রেখে দিলেই গুনতে হবে ফাইন। এমনটাই জানালেন মন্ত্রী।

রাস্তায় বালি-পাথর রাখলে দিতে হবে ফাইন

এদিন সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়েছেন, “আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তার উপর বালি কিংবা পাথর ফেলে রাখলে গুনতে হবে ফাইন। যদি এরকমটা দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ফাইন করা হবে। আপনার বাড়ি হচ্ছে, নিজের বিল্ডিং এর ভিতরে বালি, পাথর এসব রাখুন। মোটেও বাইরে রাখবেন না। যারা জমি কিনে রেখেছেন, অথচ ৩০ বছর পর বাড়ি করবেন ভাবছেন, এরকমটা হবে না। আপনার জমি থাকলে সেই জমি পরিষ্কার করার দায়িত্ব আপনার। কেনা জমি ফেলে রেখে জঙ্গল কিংবা আবর্জনা করা যাবে না।”

অর্থাৎ মন্ত্রীর কথা থেকে একেবারে স্পষ্ট, আগামী ১ সেপ্টেম্বর থেকে অযথা রাস্তায় বালি, পাথর কিংবা ইট বোঝাই করে রেখে দিলে মোটা অংকের টাকা জরিমানা করা হবে। যদিও সেই জরিমানার টাকা ঠিক কত, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তের ফলে রাস্তাঘাটে যান চলাচলে সমস্যা কমবে, এবং দুর্ঘটনার সম্ভাবনাও হ্রাস পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: এইদিন থেকে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন, রেডি রাখুন এই ডকুমেন্ট

তবে শুধু এই সিদ্ধান্ত নয়, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। প্রথমেই তিনি কলকাতার রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন। অবৈধ পার্কিং দেখলেই করা হবে ফাইন, এমনটাই জানিয়েছিলেন তিনি। অন্যদিকে রাস্তাঘাটে আবর্জনা ফেললেও ফাইন ধার্য করা হবে বলে জানানো হয়েছে। সবথেকে বড় ব্যাপার, রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা এবং মূত্রত্যাগ করলে ২০০ টাকা জরিমানার কথা বলা হয়েছিল। এগুলিও কার্যকর হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকেই।

Click here to Read More
Previous Article
অরুণ গোভিল নয়, Ramayana-এ দশরথের চরিত্রে কে ছিলেন প্রথম পছন্দ?
Next Article
এবার স্কুল পাস করলেই বাংলার মেয়েরা পাবে ২৫,০০০ টাকা! | Kanya Ratna Scheme | West Bengal |

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment