indiahood
indiahood

১০ আগস্ট ফাইনাল লিস্ট প্রকাশ, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 day ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন, তাদেরই ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে। তবে তার পাশাপাশি আগামী ১০ আগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি সঙ্গে থাকবেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা

যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত প্রথম কিংবা দ্বিতীয়, কোনও কিস্তির টাকা ঢোকেনি, তাদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্টের মধ্যেই প্রত্যেকের তথ্য ভেরিফিকেশন করে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কিন্তু এদিন সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ১০ আগস্ট নতুন করে তালিকা প্রকাশ করা হবে। নবান্ন থেকে প্রকাশিত সেই তালিকায় উল্লেখ থাকবে ১০ জুলাই পর্যন্ত আবেদনকারী কোন কোন মহিলা যোগ্য। এমনকি কারা বিবেচিত হবেন সেই সমস্ত শর্ত সম্পূর্ণ তুলে ধরা হবে।

নবান্ন থেকে সাংবাদিক করে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, “১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন এবং অনলাইন দু’ভাবেই আবেদন চলেছে। তবে অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের তথ্য পুনরায় অনলাইনে তোলা হচ্ছে। এমনকি ভেরিফিকেশনের কাজ চলছে। ভেরিফাই করেই প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে।”

আরও পড়ুন: রাশিয়ার তেল কেনার জের, ভারত সহ ৫ দেশের উপর ১০০% শুল্ক চাপাল আমেরিকা

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম। নেতাজি ইনডোর থেকে দিয়েছিলাম ১ কোটি ১৯ লক্ষ মানুষকে। তারপরও আমরা ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করেছি। মোট ২ কোটি ১৬ লক্ষ মহিলা আবেদন করেছেন।” মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, আবেদনকারী প্রত্যেক মহিলার লিস্ট আলাদা করে প্রকাশ করা হবে। আর সেখানে উল্লেখ থাকবে, কারা আদৌ এই প্রকল্পের যোগ্য। তবে সেই তালিকা দেখার জন্য মহিলাদের ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Click here to Read More
Previous Article
‘নতুন যুগের সূচনা হবে’, সপ্তম বেতন পে কমিশন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপে খুশি কর্মীরা
Next Article
পবন কল্যাণ (উপ মুখ্যমন্ত্রী, অন্ধ্র প্রদেশ)

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment