indiahood
indiahood

১০ আগস্ট কলকাতায় বন্ধ একাধিক রাস্তা, তালিকা দিল পুলিশ

1 day ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার রদবদল হতেই প্রথমবার কলকাতাতে (Kolkata) উদযাপন করা হতে চলেছে হর ঘর তিরঙ্গা (Har Ghar Tiranga Rally) কর্মসূচি। জানা গিয়েছে, BJP-র উদ্যোগে আগামী সোমবার, ১০ আগস্ট ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে তিরঙ্গা যাত্রা আয়োজিত হচ্ছে। প্রায় ৫০ হাজারের বেশি মানুষের জমায়েত হতে পারে সেই মিছিলে। তাই পরিস্থিতি ঠিকঠাক রাখতে এবার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ (Road Blocked Due To Rally) করতে বিশেষ নির্দেশিকা জারি করল লালবাজার। রেড রোড, খিদিরপুর রোড-সহ একাধিক রাস্তা বন্ধ রাখা হয়েছে ওইদিন।

কোন কোন রাস্তা বন্ধ থাকবে?

কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ১০ আগস্ট অর্থাৎ সোমবার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে বেশ সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। ওই দিন কোন কোন রাস্তা বন্ধ, আর কোন রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে, সেই নিয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে পুলিশ। কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ সোমবার পুরোপুরি বন্ধ থাকবে। বেশ কিছু রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

পার্কিং করা যাবে না কোন কোন রাস্তায়?

প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী যে যে রাস্তায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হল কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ। সেখানে দুপুর ১২টা থেকে গাড়ি পার্ক করা যাবে না। অন্যদিকে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, সেন্ট জর্জেস গেট রোড, এজেসি বোস রোড এবং স্ট্র্যান্ড রোড। তবে LPG সিলিন্ডার, CNG, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ি যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন: পঞ্চম থেকে অষ্টমে ফের চালু পাশ-ফেল? বিশেষজ্ঞ কমিটি গড়ছে রাজ্য সরকার

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির পরিস্থিতির উপর নির্ভর করে মূল রাস্তার ও সংযোগকারী রাস্তাগুলি থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে আগামী সোমবার, ১০ আগস্ট, ব্যাপক ট্র্যাফিকের চাপ পড়তে পারে ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় যান চলাচলের উপর। তাই অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হবে রাস্তায়।

Click here to Read More
Previous Article
পাকিস্তানি গুপ্তচরকে গোপন তথ্য পাচারের অভিযোগে এবার গ্রেপ্তার হলেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার।
Next Article
'জ্বালানির কোনো ঘাটতি নেইভারতের কাছে ৭৪ দিনের বেশি জ্বালানি মজুত রয়েছে।’

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment