indiahood
indiahood

১২%-র বেশি অ্যালকোহলযুক্ত ওষুধ কিনতে প্রেসক্রিপশন বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি কেন্দ্রের

4 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের অপব্যবহার রুখতে এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Government of India)। এবার থেকে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহলযুক্ত ওষুধ (Ethyl Alcohol Medicines) আর সাধারণভাবে কেনা যাবে না। এই ধরনের ওষুধ কিনতে গেলে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন যে ওষুধগুলি বিশেষ ছাড়ের আওতায় ছিল সেগুলির ক্ষেত্রে এবার সেই সুবিধা তুলে নেওয়া হয়েছে। যার ফলে এগুলিকে এখন অন্যান্য প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধের মতোই কঠোর নিয়মের আওতায় আনা হয়েছে।

কোন কোন ওষুধের ক্ষেত্রে নতুন নিয়ম?

সরকারের নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত ওষুধে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ অন্তত ৩০ মিলিমিটারের বেশি সেগুলি আর প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না। এই ওষুধগুলোকে এখন সিডিউল এইচ১-এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে শুধুমাত্র চিকিৎসকের বৈধ প্রেস্ক্রিপশন থাকলেই ফার্মেসি থেকে সেগুলি সংগ্রহ করতে পারবে সাধারণ মানুষ। এমনকি একই সঙ্গে ওষুধ বিক্রির সমস্ত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা আগে বাধ্যতামূলক ছিল না।

স্বাস্থ্য মন্ত্রকের দাবি অনুযায়ী, উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত কিছু ওষুধ দীর্ঘদিন ধরেই অপব্যবহারের শিকার হচ্ছিল। এমনকি বিভিন্ন রাজ্যের সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। সেই কারণেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রের মতে, প্রকৃত চিকিৎসার প্রয়োজনে ওষুধ ব্যবহার যেন বজায় থাকে এবং অপব্যবহার না হয়, সেই লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Image

আরও পড়ুন: শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বামেদের প্রোপাগান্ডা ভাঙছেন দীপাঞ্জন, মহতী উদ্যোগ বিধায়কের

জানিয়ে দিই, এর আগে ড্রাগস রুলস ১৯৪৫ এর সিডিউল কে-র আওতায় থাকা কিছু ওষুধ লাইসেন্স সংক্রান্ত নিয়ম থেকে ছাড় পেত। যার মধ্যে এলাচ, আদা বা বিভিন্ন সুগন্ধি উপাদান দিয়ে তৈরি পিঙ্কচার বা অন্যান্য ড্রাগস ছিল। বড় ব্যাপার, এই ধরনের কিছু ওষুধে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ইথাইল অ্যালকোহল থাকতে পারে, যেগুলি অপব্যবহার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল বলেই সরকারের দাবি। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী লাইসেন্স সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Click here to Read More
Previous Article
শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বামেদের প্রোপাগান্ডা ভাঙছেন দীপাঞ্জন, মহতী উদ্যোগ বিধায়কের
Next Article
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় বাংলাদেশি যুবক, ৫ কোটি ক্ষতিপূরণের দাবি

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment