indiahood
indiahood

১৩ আগস্ট পর্যন্ত বন্ধ বারাসাত ফ্লাইওভার, চরম যানজটের আশঙ্কা

4 days ago

সৌভিক মুখার্জী, বারাসাত: চরম ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বন্ধ করে দেওয়া হল বারাসাতের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার (Barasat Flyover)। এমনকি আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই ফ্লাইওভার দিয়ে সম্পূর্ণ যান চলাচল নিষিদ্ধ থাকবে বলেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে। জানানো হয়েছে, বর্তমানে এই ফ্লাইওভারে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সেই কারণে এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ আগস্ট পর্যন্ত বন্ধ বারাসাত ফ্লাইওভার

যশোর রোড থেকে ১২ নম্বর জাতীয় সড়কে ওঠার সবথেকে গুরুত্বপূর্ণ পথ ছিল এই ফ্লাইওভার। যদিও বিকল্প রুট রয়েছে। কিন্তু ডাকবাংলা মোড় দিয়ে অনেকটাই ঘুরপথ হয়ে যায়। তবে বিগত বেশ কয়েকদিন হল এই ফ্লাইওভার দিয়ে যান চলাচলের সময় কম্পন অনুভূত হয়। তৎক্ষণাৎ বারাসাত ডিভিশনের ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, ফ্লাইওভারের দুদিকে নিচের অংশে ফাটল ধরা পড়েছে। তবে এই ফাটল মেরামতের জন্য ১৪টি বেয়ারিং এর কাজ করতে হবে। এমনকি ফাটল ধরা পড়ার সাথে সাথেই ফ্লাইওভার দিয়ে যাত্রীবাহী বাস যাতায়াত বন্ধ করা হয়েছিল। কিন্তু বাইক বা চারচাকাগুলি চলছিল। এবার তাতেও নিষেধাজ্ঞা।

গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকালেই এই ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়। যে কারণে যশোর রোড থেকে শুরু করে ১২ নম্বর জাতীয় সড়ক এবং কেএনসি রোডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। জানিয়ে রাখি, এই ফ্লাইওভারের একপাশে রয়েছে চাপাডালি বাসস্ট্যান্ড, এবং অপর প্রান্তে রয়েছে কলোনি মোড় যেখান দিয়ে সরাসরি কৃষ্ণনগর রোড, ব্যারাকপুর রোডে ওঠা যায়। তবে আপাতত এই ফ্লাইওভার বন্ধ থাকায় গাড়ি বা বাসগুলিকে ডাকবাংলা মোড় হয়ে ঘুরে ১২ নম্বর জাতীয় সড়কে উঠতে হচ্ছে।

আরও পড়ুন: পরিবার পিছু পঞ্চায়েত কর ১২০০ টাকা? ভুয়ো খবর বলে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের

এদিকে ফ্লাইওভার বন্ধ থাকার কারণে বারাসাত জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসলে বিগত ছয়-সাত বছরের মধ্যে এই ফ্লাইওভারের কোনও স্বাস্থ্য পরীক্ষা হয়নি। তবে এবার আচমকা কম্পন টের পাওয়ার পরেই ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে বারাসাতের ডিএসপি ট্র্যাফিক নীহারঞ্জন রায় জানান, “স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ফ্লাইওভার আগামী ১৩ তারিখ অবধি বন্ধ থাকবে। বাইক পর্যন্ত যেতে দেওয়া হবে না। পুলিশ নজরদারি চালাবে।”

Click here to Read More
Previous Article
RBI-এ বড় পদে চাকরি করেন ভারতীয় তারকা ইশান কিষাণ, কত বেতন তাঁর জানেন?
Next Article
বালি গাড়ি থেকে তোলাবাজির ভাইরাল ভিডিও! জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ মাজি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment