indiahood
indiahood

১৩ বছরের আইনি লড়াই শেষে বড় রায়!

3 days ago

২০১৩ সালের বহুল আলোচিত যৌন নিগ্রহ ও ধর্ষণ মামলায় ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্ট। ২০২১ সালে গোয়ার একটি দায়রা আদালত তেজপালকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করে গোয়া সরকার। আবেদন মঞ্জুর করে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ নিম্ন আদালতের খালাসের নির্দেশ বাতিল করে তেজপালকে দোষী সাব্যস্ত করে।

উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বর মাসে গোয়ার এক পাঁচতারা হোটেলের লিফটে সহকর্মীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ওঠে তরুণ তেজপালের বিরুদ্ধে। পরবর্তীতে এই ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস দিলেও হাইকোর্টের আজকের এই রায়ে বড়সড় ধাক্কা খেলেন তরুণ তেজপাল।

Click here to Read More
Previous Article
দাবানলের গ্রাসে স্পেন, বিশ্বকাপের হার ভুলিয়ে পাশে দাঁড়ালেন মেসি, দান ৮৮০০০০০ টাকা
Next Article
বাংলার মসজিদে আর লাগানো যাবে না মাইক! খুলে ফেলা হচ্ছে এক এক করে! | West Bengal | Suvendu Adhikari

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment