indiahood
indiahood

১৭ আগস্ট থেকে এসব মহিলারা পাবেন না অন্নপূর্ণা যোজনা, কারা পাবে জানুন

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ ১০ আগস্ট অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা ছিল নবান্নের তরফ থেকে। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগস্ট মাসে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি টাকা না ঢোকার কারণগুলিও জানানো হবে। যদিও পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেই সাংবাদিক বৈঠক গতকাল হয়নি। কিন্তু বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কারা এই মাসের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন আর কারা বাদ যাবেন।

আগস্ট মাসে কারা পাবেন টাকা?

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে প্রথম দুই কিস্তি অর্থাৎ জুন এবং জুলাই মাসের ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জুন মাসে পেয়েছিলেন ৫০ লক্ষ মতো মহিলা, অন্যদিকে জুলাই মাসে পেয়েছিলেন ১ কোটি ১৯ লক্ষের বেশি কিছু মহিলা। তবে অনেকের আবেদন বাতিল করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। সেই কারণে প্রত্যেক মহিলার তথ্য আবারও ভেরিফিকেশন করানো হয়। এমনকি ব্লক অফিস কিংবা বিডিও অফিস বা পৌরসভার তরফ থেকেই চলে এই ভেরিফিকেশন।

মুখ্যমন্ত্রী সম্প্রীতি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, যেহেতু বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে, তাই ১০ জুলাই পর্যন্ত আবেদন করা প্রত্যেক মহিলার তথ্য ভেরিফাই করে ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এমনকি আগে আরও জানানো হয়েছিল, ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই ভেরিফিকেশন। তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, আগামী ১৭ আগস্ট থেকে কোন মহিলারা টাকা পাবেন? আর কাদের টাকা পেতে কিছুটা দেরি হবে?

আসলে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা যারা পেয়েছিলেন, তাদের কোনও সমস্যা ছাড়াই ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ঢুকবে বলেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়া যারা প্রথম কিস্তির টাকা পাননি, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন তারাও ১৭ আগস্ট থেকে টাকা পাবেন। তবে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক করা থাকতে হবে। নাহলে টাকা পেতে বিলম্ব হতে পারে। মোদ্দা কথা, যাদের আবেদন বাতিল করা হয়নি, বা আবেদনপত্রে কোনওরকম সমস্যা নেই, পাশাপাশি যারা ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তারা ১৭ তারিখ থেকে টাকা পাবেন।

আরও পড়ুন: শেষ হচ্ছে শিলিগুড়ি ও সিকিমের মধ্যকার লাইফলাইন, ভূমিধসে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা

তবে এক্ষেত্রে উল্লেখ্য, যারা ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। কারণ, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শুধুমাত্র ১০ জুলাইয়ের মধ্যে আবেদনকারী মহিলাদের টাকা ১৭ আগস্ট থেকে দেওয়া শুরু হবে। পাশাপাশি যাদের আবেদন বাতিল করা হয়েছিল তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। কারণ, একসঙ্গে সমস্ত মহিলার তথ্য ভেরিফাই করা সম্ভব হবে না। এছাড়া ১৭ তারিখই যে সমস্ত মহিলার টাকা ঢুকবে এমনটা নয়, বরং ১৭ তারিখ থেকে দেওয়া শুরু হবে। ধাপে ধাপে তা ৩০ আগস্টের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট চেক করতে ভুলবেন না।

Click here to Read More
Previous Article
সৌরভ ও ডোনার প্রাণনাশের হুমকি দিয়ে CAB-তে চিঠি, তদন্তে নামল পুলিশ
Next Article
জ্বর, বমি, পেটব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ ২৪ স্কুলছাত্রী, আরজি করে ছুটলেন স্বাস্থ্যমন্ত্রী

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment