indiahood
indiahood

যোগান বাড়তেই এক ধাক্কায় দাম কমলো ইলিশের, বাজারে কত করে মিলছে রূপোলি শস্য?

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: রবিবার দিঘার মোহনায় ২.৫ টনের ইলিশ ভর্তি ট্রলার আসতেই দাম কমার (Ilish Prices) আশায় বুক বেঁধেছিলেন ইলিশপ্রেমীরা। এবার তাদের জন্য এল আরও বড় সুখবর। দিঘার মোহনায় উঠেছে মোট ৩০ টন রূপোলি শস্য। ফলে ইলিশের আকাশছোঁয়া দাম অনেকটাই কমতে চলেছে। মধ্যবিত্তের পকেটে আর অতটা টান পড়বে না। গত ৫ থেকে ৭ দিনে প্রায় ২০০ টন মতো ইলিশ উঠেছে। আবহাওয়ার পরিবর্তন হতে ইলিশের যোগান বাড়ায় মৎস্যজীবী ও আড়তদারদের মুখের হাসি চওড়া হয়েছে। ক্রেতারা এখন বাজারে নিয়মিত টাটকা ইলিশ পাবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। শহরের বাজারে কত দামে বিকোচ্ছে ‘মাছের রাজা’? আসুন দেখে নেওয়া যাক। 

একধাক্কায় অনেকটা দাম কমলো ইলিশের

গত এক সপ্তাহে প্রচুর পরিমাণে ইলিশ আসায় দাম অনেকটাই পড়েছে। দিঘা মোহনায় এখন ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম মাত্র ৬০০ থেকে ১২০০ টাকা। এর চেয়ে বড় আকারের মাছের দাম খানিকটা বেশি। এক মৎস্যজীবী জানাচ্ছেন, দিঘার পাশাপাশি কাঁথি, বালিসাই, রামনগর সহ একাধিক মাছের বাজারে প্রচুর পরিমাণে টাটকা ইলিশ বিক্রি হয়েছে। 

আরও পড়ুন: সৌরভ ও ডোনার প্রাণনাশের হুমকি দিয়ে CAB-তে চিঠি, তদন্তে নামল পুলিশ

গত সপ্তাহ থেকে রবিবার পর্যন্ত ইলিশ উঠেছে প্রায় ২৩০ টন। এইসব মাছ পূর্ব মেদিনীপুরের সাথে সাথে কলকাতা ও আশেপাশের জেলাগুলির বাজারেও পাঠানো হয়েছে। তাই খুব তাড়াতাড়ি কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বাজারগুলিতে কম দামে মিলবে ইলিশ। ওই মৎস্যজীবী উৎসাহের সঙ্গে জানান, এবছর এই প্রথম এত কম সময়ে এত পরিমাণ মাছ উঠলো। অত্যাধিক দামের কারণে ভালোভাবে ইলিশ ওঠেনি বাঙালির পাতে। তবে যোগান বাড়লে, চাহিদাও বাড়বে তাই দাম আরও কমবে বলে আশা রাখছেন মৎস্যজীবীরা।  

বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় ইলিশের দাম কত? 

গত শনিবার পর্যন্ত কলকাতার মানিকতলা ও পাতিপুকুর বাজারে ইলিশের দাম অন্যান্য বাজারে তুলনায় কম। এই বাজারগুলিতে প্রতি কেজিতে ১,০০০ থেকে ১১০০ টাকায় বিকোচ্ছে ইলিশ। বড় ১.২ থেকে ১.৩ কেজি ওজনের মাছের দাম রয়েছে ১,৫০০ থেকে ১,৬০০ টাকার মধ্যে। আর ৭০০ থেকে ৯০০ গ্রামের মাছ প্রায় ৯০০ থেকে ১,০০০ টাকায় বাড়ি নিয়ে যাচ্ছিলেন ক্রেতারা। 

আরও পড়ুন: ১৭ আগস্ট থেকে এসব মহিলারা পাবেন না অন্নপূর্ণা যোজনা, কারা পাবে জানুন

তবে আগামী দুদিন ২ দিনের মধ্যে এই দাম অনেকটাই কমবে বলে আশা করছেন মাছ বিক্রেতারা। ব্যবসায়ীদের মতে, শিয়ালদা, বালিগঞ্জ, পাতিপুকুর, শ্যামবাজারে ১ কেজি বা তার থেকে কিছুটা বড় মাছ ১,০০০ টাকা কেজিতে মিলতে পারে। আর তার থেকে ছোটো মাছ ৫০০ থেকে ৬০০ টাকাতেও পাওয়া যেতে বলে অনুমান করা হচ্ছে। আর যে সব মাছের ওজন ১ কেজির বেশি হবে, সেগুলোর দাম কেজিতে প্রায় ১১০০ থেকে ১২০০ টাকা হতে পারে। তবে, কলকাতার নিউ মার্কেট, যদুবাবুর বাজার বা গড়িয়াহাটে দাম কিছুটা বেশি থাকতে পারে। বিপুল পরিমাণ মাছ ওঠায় আগামী দিনে অনেক সস্তায় ইলিশ বাজারে উপলব্ধ হবে বলে আশায় দিন গুনছেন ক্রেতারা। 

Click here to Read More
Previous Article
রাহুল গান্ধীকে সংসদে অমিত শাহের মুখোমুখি হওয়ার আহ্বান
Next Article
৭ দিনের আল্টিমেটাম, অগ্নিমিত্রা পালকে আইনি নোটিস অভিষেকের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment