indiahood
indiahood

17,600mAh ব্যাটারি, ফ্ল্যাগশিপ ফিচারে চমক! প্রজেক্টরসহ লঞ্চ হল শক্তিশালী স্মার্টফোন 

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে এবার নতুন প্রযুক্তির চমক। এমন একটি স্মার্টফোন বাজারে এসেছে, যার মধ্যেই রয়েছে বিল্ট-ইন প্রজেক্টর। অর্থাৎ, আলাদা করে কোনও প্রজেক্টর কেনার প্রয়োজন পড়বে না। ফোন থেকেই বড় স্ক্রিনে ভিডিও বা ছবি দেখা যাবে। সম্প্রতি কোম্পানি তাদের নতুন 8849 Tank 5 স্মার্টফোন (Projector Smartphone) লঞ্চ করেছে, যা বিশেষ করে এডভেঞ্চার বা গেমিং প্রেমীদের জন্যই তৈরি করা। আর এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর ইন-বিল্ট 2K DLP প্রজেক্টর। পাশাপাশি রয়েছে বিশাল 17,600mAh এর একটি ব্যাটারি, শক্তিশালী প্রসেসর। কিন্তু আপাতত এই ফোন ভারতে বাজারে লঞ্চ করা হয়নি।

ফোনেই থাকছে প্রজেক্টর

আসলে 8849 Tank 5 স্মার্টফোনে দেওয়া রয়েছে একটি লেজার ভিত্তিক প্রজেক্টর। এতে রয়েছে অটো ফোকাস এবং অটোমেটিক কিস্টোন কারেকশন প্রযুক্তি। প্রজেক্টরটি 220 লুমেন ব্রাইটনেস এবং 2048×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। যার ফলে ঘরের ভিতরে সিনেমা, ভিডিও কিংবা প্রেজেন্টেশন দেখার জন্য এটি অনায়াসে ব্যবহার করা যাবে। এছাড়াও ফোনটিতে রয়েছে 4 মিটার পর্যন্ত কাজ করতে সক্ষম একটি লেজার রেঞ্জিং মডিউল, যা দূরত্ব মাপার কাজে ব্যবহার করা যায়।

শক্তিশালী ডিসপ্লে এবং ক্যামেরা

Tank 5 মডেলে রয়েছে 6.73 ইঞ্চির একটি AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। এমনকি স্ক্রিনে পাওয়া যাবে 3200×1440 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এছাড়া ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে। সাথে থাকছে 50 মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে।

আর এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর বিশাল ব্যাটারি। এতে দেওয়া রয়েছে 17,600mAh এর একটি ব্যাটারি, যা সাধারণ স্মার্টফোনের তুলনায় অনেকটাই বেশি। এমনকি ফোনটিতে সাপোর্ট করে 120W ফাস্ট চার্জিং, 25W রিভার্স ওয়্যার্ড চার্জিং। অর্থাৎ এই ফোন দিয়ে অন্য ডিভাইসে চার্জ করা যাবে।

আরও পড়ুন: গ্যাস নিয়ে চিন্তার দিন শেষ, আগের মতোই LPG সিলিন্ডার দেওয়ার ঘোষণা

এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9400e প্রসেসের ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে 18GB RAM, 512GB ইন্টারনাল স্টোরেজ। এমনকি স্টোরেজ আরও বাড়ানোর জন্য 2TB পর্যন্ত মাইক্রো SD কার্ড সাপোর্ট পাওয়া যাবে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে। এমনকি কোম্পানি জানিয়েছে, এতে পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। তবে স্মার্টফোনটি মাত্র একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে 899.99 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 85 হাজার টাকার কাছাকাছি। যদিও এখনও পর্যন্ত ভারতে লঞ্চ হয়নি ফোনটি। এমনকি কবে লঞ্চ হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

Click here to Read More
Previous Article
লোক আদালতের আগেই ভরতে হবে হাফ ফাইন! ট্রাফিক চালান নিয়ে বড়সড় ঘোষণা বাংলায়! | Traffic Challan
Next Article
এক চার্জেই ছুটবে সাড়ে ৬০০ কিমি! বাজেটের মধ্যেই দুর্দান্ত গাড়ি আনল Skoda

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment