indiahood
indiahood

১৯৯ টাকায় আনলিমিটেড কলের সাথে হাই-স্পিড ডেটা, BSNL আনল সবচেয়ে সস্তা প্ল্যান

3 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: দেশে ক্রমশই প্রিপেইড (PrePaid) প্ল্যানের দাম বাড়াচ্ছে শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি। সেই আবহে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা, বিএসএনএল (BSNL) নিয়ে এসেছে একটি খুব সস্তা পোস্টপেইড (PostPaid) প্ল্যান। আনলিমিটেড কল, ৫জি ডেটা সার্ভিসের সাথে একটি ভালো প্রিপেইড প্ল্যান সাধারণত ৩৫০-৪০০ টাকা থেকে শুরু হয়, কিন্তু বিএসএনএল মাত্র ১৯৯ টাকায় একটি এই পোস্টপেইড সংযোগটি অফার করছে। মাসিক রিচার্জের ঝামেলা এড়াতে চান এমন গ্রাহকদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত হবে। বিএসএনএল-এর এই ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে কী কী সুবিধা মিলছে আসুন জেনে নেওয়া যাক।

প্রিপেইডের চেয়ে অনেক সস্তা BSNL-এর পোস্টপেইড প্ল্যান

মাত্র ১৯৯ টাকায় বিএসএনএল-এর পোস্টপেইড প্ল্যানটি বর্তমানে উপলব্ধ অন্য যেকোনো ভালো প্রিপেইড প্ল্যানের চেয়ে সস্তা। এই প্ল্যানটি  নিলে গ্রাহকরা প্রতি মাসে ২৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। তারসাথে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। যেসব ইউজাররা এই প্ল্যানটি বেছে নেবেন, তারা প্রতিদিন ১০০টি এসএমএসও (SMS) করতে পারবেন বিনামূল্যে।

আরও পড়ুন: দেশের ১৯,০৯৭টি জায়গায় বসবে BSNL-র নতুন ৪জি টাওয়ার, বড় অর্ডার পেল TCS ও ITI

তবে এখানেই শেষ নয়। বিএসএনএল-এর ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে ইন্টারনেট ডেটা ব্যবহারের কোনো দৈনিক সীমা নেই। অর্থাৎ গ্রাহক চাইলে একদিনেই পুরো ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। তবে, যদি এক মাসে ২৫ জিবি ডেটা ব্যবহার না করতে পারেন, তাহলেও সে  ডেটা নষ্ট হবে না, পরের মাসের ডেটার সাথে যোগ হয়ে যাবে। এভাবে, গ্রাহকরা সর্বোচ্চ ৭৫ জিবি ডেটা জমা করতে পারবেন। তবে, যদি সমস্ত ডেটা ব্যবহার করে ফেলেন, তাহলে প্রতি এমবি (MB)-র জন্য ১ পয়সা করে নামমাত্র চার্জ নেওয়া হবে।

প্রিপেইডের চেয়ে কেন এই পোস্টপেইড প্ল্যান ভালো?

বর্তমানে যেকোনো টেলিকম কোম্পানিরই ভালো প্রিপেইড প্ল্যানের দাম ৩০০ টাকার ওপরে, আর এগুলোর মেয়াদ থাকে মাত্র ২৮ দিন। সে তুলনায়, ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানটি অনেক সস্তা এবং বিলও ৩০ দিন অন্তর পেমেন্ট করতে হবে। তাই এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা ১৯৯ টাকায় ৩০ দিনের মেয়াদ পাচ্ছেন।

আরও পড়ুন: Airtel গ্রাহকরা সাবধান! ফোনে Perplexity Pro অ্যাপ থাকলেই কাটবে টাকা, বাঁচার উপায় জানুন

এছাড়াও, ব্যবহারকারীরা সময়মতো রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন বা রিচার্জের মেয়াদ শেষ হওয়ার আগে বারংবার রিচার্জ রিমাইন্ডার কলগুলোও আর ধরতে হবে না। এছাড়া পোস্টপেইড প্ল্যানে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোন ডেলি ডেটা লিমিটও নেই। আর যদি পুরো ডেটা ব্যবহার নাও হয় তাহলে ডেটা রোলওভার সুবিধার মাধ্যমে অবশিষ্ট ডেটা পরের মাসে ব্যবহার করা যাবে।

Click here to Read More
Previous Article
বেলিয়াতোড়-দুর্গাপুর ও ছাতনা-মুকুটমণিপুর, আরও দুটি নতুন রেলপথ পাচ্ছে বাংলা
Next Article
শেষে বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল মল্লিক? জানালেন রাজ্য সভাপতি শমীক

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment