indiahood
indiahood

২-০’য় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩ গোল, সেনেগালকে হারিয়ে রাউন্ড অফ ১৬’য় বেলজিয়াম

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার রাতে দর্শকদের রোমাঞ্চকর ফুটবল উপহার দিল বেলজিয়াম (Belgium)। সেনেগালের বিরুদ্ধে 2 গোলে পিছিয়ে থেকেও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে পটবদল করে বেলজিয়াম। যা কেউ ভাবতে পারেনি সেই কাজই করে দেখিয়েছে এই দল। সেনেগালের বিপক্ষে একেবারে অন্তিম পর্বে দাপুটে ফুটবল দেখিয়ে পরপর দুটি গোল শোধ দেওয়ার সাথে সাথে অতিরিক্ত একটি গোল করে 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম বাহিনী। তাতে বিশ্বকাপের রাউন্ড অফ 16 এ জায়গা নিশ্চিত করেছে দলটি।

বেলজিয়ামের নাটকীয় জয়

গতকাল ম্যাচের একেবারে শুরুতেই প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে সেনেগাল। ম্যাচের 24 মিনিটের মাথায় বেলজিয়ামকে প্রথম গোল দেয় তারা। এরপর ক্রমাগত আক্রমণ শানিয়ে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই আরও এক গোলে নিজেদের ব্যবধান বাড়িয়ে নেয় সেনেগাল বাহিনী। তাতে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু তখনও বোঝা যায়নি এখান থেকেও গোটা ম্যাচের ছবিটাই বদলে দেবে বেলজিয়াম।

খেলা যখন শেষের চার মিনিটে বেমালুম প্রতিপক্ষকে পরপর দুটি গোল খাইয়ে ম্যাচে সমতা আনে বেলজিয়াম। চূড়ান্ত হয়ে যায় খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এই নাটকীয় পরিবর্তনের পরেও আরও কিছু দেখার বাকি ছিল দর্শকদের। অতিরিক্ত সময়ের খেলা যখন 125 মিনিটে পৌঁছে গিয়েছে পেনাল্টি পেয়ে তার সদ্ব্যবহার করে বেলজিয়াম। পেনাল্টি পেতেই সময় নষ্ট না করে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করে দেন ইউরি তিলেমান্স। আর সেটাই হয়ে যায় জয়ের কারণ।

অবশ্যই পড়ুন: রাজ্যে শুধু চলবে শুধু এসি বাস! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি আমজনতা

প্রসঙ্গত, বুধবার গোটা ম্যাচে দাপট দেখিয়েছে সেনেগাল। যদি ভাল ফুটবলের প্রসঙ্গ ওঠে তবে এগিয়ে রাখতে হবে এই দলকেই। কিন্তু প্রথম থেকে পিছিয়ে থেকেও জয়ের নিরিখে রোমাঞ্চকর ফুটবল খেলে এগিয়ে গেল বেলজিয়ামই। ওদিকে দুর্ধর্ষ লড়াই করেও রাউন্ড অফ 32 থেকে ছিটকে গেল সেনেগাল।

Click here to Read More
Previous Article
ক্যানিং প্রশাসনের মেগা অ্যাকশনে গুঁড়িয়ে গেল ‘অরণ্যের কূলে’
Next Article
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল শওকত পুত্রের বেআইনি ‘অরণ্যের কূলে’

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment