indiahood
indiahood

২০ হাজার কনস্টেবল নিয়োগ, পুলিশ ঘুষ নিলেই অ্যাকশন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল জামানায় পুলিশে নিয়োগ তো হয়ইনি বরং বেআইনিভাবে কোনও রকম যোগ্যতা যাচাই না করেই পুলিশের শূন্যস্থান ভরাট করতে নেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ার! বুধবার, বিধানসভায় দাঁড়িয়ে পুলিশ (West Bengal Police) বাজেটের জবাবি ভাষণে কার্যত এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সাথে, পুলিশকে আরও দক্ষ এবং স্মার্ট করে তোলার সরকারি লক্ষ্যের কথা জানালেন তিনি। সেই সাথে মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি ঘোষণা করলেন, রাজ্যে খুব শীঘ্রই 20 হাজার কনস্টেবল নিয়োগ করা হবে।

পুজোর আগেই রাস্তায় নামছে 16 হাজার কনস্টেবল

বুধবার, রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারকে নিশানা করে একাধিক গুরুতর অভিযোগ তুললেন। শুভেন্দু অধিকারীর দাবি, “আগের সরকার ভারতীয় ন্যায় সংহিতা মানেনি। পুলিশ দপ্তরটাকে যতটা সম্ভব নিচে নামিয়ে দিয়েছে। তৃণমূল সরকার বছরের পর বছর ধরে মতামত জানানোর সুযোগ দেয়নি। পুলিশে এই সরকারের আমলে কোনও নিয়োগ হয়নি!”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বললেন, “কোনও রকম যোগ্যতা, প্রশিক্ষণ ছাড়াই শুধু সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক অনুগত্য দেখানো বা টাকার বিনিময়ে ওদের নিয়োগ করেছে আগের সরকার। এই সিভিকদের রাজনৈতিক কাজ এমনকি তোলা তোলার কাজেও লাগানো হয়েছে।”

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে এবার ইংল্যান্ডে এই দলের হয়ে খেলতে যাচ্ছেন কুলদীপ

এসব বলতে বলতেই এদিন রাজ্য পুলিশের দপ্তর নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এই মুহূর্তে পুলিশে মোট 1 লক্ষ 21 হাজার 344টি পদ রয়েছে। যার মধ্যে 43 হাজার 73টি পদ এখন পুরোপুরি ফাঁকা। পুজোর আগেই 16 হাজার কনস্টেবল রাস্তায় নামবে। সব মিলিয়ে মোট 20 হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এদিন পুলিশের নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন থানার পরিকাঠামোগত উন্নয়নের উপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য খোলা হবে কন্ট্রোল রুম। ওই কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে ফোন করেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

Click here to Read More
Previous Article
৭০% শিক্ষক না থাকলে বদলি নয়, উৎসশ্রী পোর্টাল নিয়ে শুরু হল নতুন বিতর্ক
Next Article
নাম না করে অভিষেককে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment