indiahood
indiahood

২০ হাজারে সীমান্ত পেরিয়ে ধরা পড়া বাংলাদেশির ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

2 days ago

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করে দার্জিলিং ঘুরতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম সত্যজিৎ রায় (২৮), তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তাঁকে গ্রেফতারের পর ফাঁসিদেওয়ার হোল্ডিং সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, প্রায় ১৫ দিন আগে ২০ হাজার টাকা দালালের হাতে তুলে দিয়ে দক্ষিণ দিনাজপুরের বিন্দোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন সত্যজিৎ। এরপর দার্জিলিঙে বেড়াতে গিয়ে ম্যাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে তিনি এদেশে প্রবেশ করেন এবং উত্তর বা দক্ষিণ দিনাজপুরে জমি কিনে পাকাপাকিভাবে বসবাসের পরিকল্পনা করছিলেন। সীমান্ত নিরাপত্তা ও নজরদারি বাড়িয়ে ধৃতকে বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

Click here to Read More
Previous Article
পুজোর আগেই গেরুয়াতে সাজল রবীন্দ্র সদন, বদলে গেল ফলকের রং
Next Article
অনূর্ধ্ব ১৫ দলের ম্যানেজার করে AIFF, নিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই কেন পদ ছাড়লেন বাজাজ?

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment