indiahood
indiahood

২০২৭ বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন রবি শাস্ত্রী

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকা সত্ত্বেও ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত (Team India)। এর থেকে দুঃখের বোধহয় আর কিছুই হতে পারে না ক্রিকেট ভক্তদের কাছে। যদিও শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন দুজনেই। রোহিত একাই করে দিয়েছিলেন 138 রান। কিন্তু তাতেও জয়ের মুখ দেখতে পারেনি ভারত। আর এই পরাজয়ের পর থেকেই ভারতীয় ওয়ানডে দল নিয়ে শুরু হয়েছে নানান কাটাছেঁড়া। এরই মাঝে প্রকাশ্যে এল 2027 ওয়ানডে বিশ্বকাপের দল (Indian 2027 ODI World Cup Squad)। স্কোয়াড বাছলেন খোদ রবি শাস্ত্রী।

2027 ওয়ানডে বিশ্বকাপের দল বেছে দিলেন শাস্ত্রী

বছর পেরোলেই একদিনের বিশ্বকাপ। সেই আসরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা জায়গা পাবেন কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে। এরই মাঝে ইংল্যান্ড সিরিজ চলাকালীন জল্পনা বেড়েছিল অবসর নিতে পারেন রোহিত শর্মা। যদিও সেই জল্পনায় জল ঢেলেছিলেন রোহিত নিজেই। জানিয়ে দিয়েছিলেন তিনি এখনই কোথাও যাচ্ছেন না। তবে অবসর না নিলেও একদিনের বিশ্বকাপে জায়গা পেতে হলে ধারাবাহিকভাবে রান করতে হবে রোহিতকে। এমতাবস্থায়, প্রকাশ্যে এল 2027 ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী একদিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে দিলেন। শাস্ত্রীর সেই দলে কার্যত ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন অধিনায়ক শুভমন গিল এবং রোহিত শর্মা। তিন নম্বরে বিরাট কোহলি এবং চার নম্বরে জায়গা দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। এছাড়াও দলে রয়েছেন কে এল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, অর্শদীপ সিংরা।

অবশ্যই পড়ুন: গেইল থেকে সূর্যকুমারের রেকর্ড গুঁড়িয়ে বিশ্বের ১ নম্বর ক্রিকেটার হওয়ার সুযোগ বৈভবের হাতে

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রবি শাস্ত্রীর বেছে দেওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা হয়েছে বহু অপেক্ষিত পেসার মহম্মদ শামির। তবে সম্ভাব্য দলে জায়গা পেলেও আদৌ বাস্তবে বিশ্বকাপে ভারতীয় একাদশে শামিকে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে আপাতত সংশয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

Click here to Read More
Previous Article
প্রশ্ন ফাঁসের জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next Article
ভারতের বাজারে লঞ্চ হচ্ছে না OnePlus 16, জানুন কারণ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment