indiahood
indiahood

‘২৫ আগস্টের মধ্যে’ NEET মিছিলে সাংবাদিকদের হামলা নিয়ে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুতেই কাটছে না নিট বিক্ষোভের রেশ, আর এবার প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে শিয়ালদা থেকে ধর্মতলার মিছিলে (NEET Protest) সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার শুনানি শুরু হলে অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশের নির্দেশ সময়সীমা জানিয়ে দেওয়া হল সরকারকে।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

গত শুক্রবার নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে SFI এবং ককরোচ জনতা পার্টির সদস্যরা মিছিলে নেমেছিল কলকাতার রাস্তায়। আর সেই মিছিলের খবর কভার করতে গিয়ে বিক্ষোভকারীদের কাছে আক্রান্ত হন একাধিক সাংবাদিক। তুমুল অশান্তি শুরু হয়েছিল এলাকা জুড়ে। এই নিয়ে সেই মিছিলে আহত এক সাংবাদিক মামলা করেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার সেই মামলার শুনানি শুরু হলে বিচারপতি কৃষ্ণ রাও রাজ্যকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তার বিস্তারিত রিপোর্ট আগামী ২৫ আগস্টের মধ্যে আদালতে জমা দিতে হবে।

বিশেষ আবেদন মামলাকারীর

মামলাকারী আহত সাংবাদিক হাইকোর্টে নিগ্রহের এই ঘটনায় আবেদন করে জানিয়ে ছিলেন যে, তিনি ছাত্র বা কোনও আন্দোলনের বিপক্ষে নয়। কিন্তু রাজ্যের উচিত একটি গাইডলাইন তৈরি করা। যাতে মিছিলের আড়ালে সমাজবিরোধীরা ঢুকে অপরাধমূলক কাজ করতে না পারে। এছাড়াও তিনি আরও আবেদন করেছিলেন যে, কোনও সভা বা মিছিলে সমাজবিরোধী ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরও নিতে হবে। তাই এবার এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে মুখ্যসচিবের কাছে মতামত চেয়েছে আদালত।

আরও পড়ুন: ধর্ষণের পর পুড়িয়ে খুন, ধামাচাপা দেয় মমতার পুলিশ! ন্যায়ের দাবিতে মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার

ইতিমধ্যেই ছাত্র আন্দোলন নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিট এর কারণে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, অত্যাচারের ঘটনায় একাধিক রাজ্যের থেকে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আর সেই তালিকায় রয়েছে- পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, কেরল, বিহার, অসম, উত্তর প্রদেশ। এছাড়াও সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছেও রিপোর্ট তলব করেছে। কোনও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না নেওয়া হয় সেই নিয়েও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত। এখন দেখার এই মামলার জল কতদূর এগোয়।

Click here to Read More
Previous Article
বারুইপুর এনকাউন্টার নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
Next Article
রাহানে অবসর নিতেই নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিল KKR, উঠে আসছে দুই বড় নাম

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment