indiahood
indiahood

৩ দিনে ১ লাখ রেখে ৩৬ হাজার লাভ, বাজারে ঝড় তুলেছে এই শেয়ার!

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও গহনা বিক্রেতা সংস্থা ব্লু স্টোন জুয়েলারির শেয়ার বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিচ্ছে। এই সংস্থা 2027 আর্থিক বছরে তাদের প্রথম ত্রৈমাসিকের  ফলাফল প্রকাশের পরই মাত্র তিন দিনে এই কোম্পানির শেয়ারের দাম 36 শতাংশ পর্যন্ত বেড়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সংস্থার শেয়ারের দাম সাত শতাংশ বেড়ে 832 টাকায় দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আগামীতেও এই সংস্থার শেয়ার মোটা রিটার্ন দেবে!

1 লাখ রেখে 36 হাজার লাভ

গহনা বিক্রেতা সংস্থা ব্লু স্টোন জুয়েলারি, চলতি বছরের  এপ্রিল থেকে জুন মাসের মধ্যে 14 কোটি টাকার মুনাফা অর্জন করেছে। যেখানে গত বছর ঠিক একই সময়ে এই সংস্থার 21 কোটি টাকার লোকসান হয়েছিল। এবছর সংস্থাটির মুনাফা বৃদ্ধির সাথে বেড়েছে রাজস্বের পরিমাণও। আর সেই সূত্র ধরেই সংস্থার শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সংস্থা খুব শীঘ্রই বিভিন্ন শহরে নতুন করে 12টি স্টোর খুলতে চলছে। যার ফলে 139টি শহরে এই সংস্থার স্টোর সংখ্যা গিয়ে দাঁড়াবে 352 তে। রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে এই সংস্থা গোটা দেশজুড়ে তাদের ব্যবসা বাড়াবে, ঠিক সেই কারণে বিভিন্ন ব্রোজারেজ ফার্ম এই সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন বিশেষজ্ঞ এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে।

অবশ্যই পড়ুন: বর্ষায় গাছকে সুস্থ রাখতে মেনে চলুন এই বিশেষ ৫ টিপস

কিছু ব্রোকারেজ ফার্ম বলছে এই সংস্থায় শেয়ারের দাম আগামী কয়েক মাসের মধ্যেই এক হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। আবার কয়েকজন বিশেষজ্ঞ বলছেন সংস্থাটির শেয়ারের দাম ১ হাজার টাকা না হলেও 900 টাকা বা তার কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। সব মিলিয়ে বলাই যায়, সোনার বাজারে ব্লু স্টোন জুয়েলারি যত ব্যবসা বাড়াবে ততই লাভের মুখ দেখবেন এই শেয়ারের বিনিয়োগকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
মুর্শিদাবাদের সেই ঘাতক গেট নিয়ে সিদ্ধান্ত, রাজ্য সরকারকে বড় প্রস্তাব রেলের
Next Article
নতুন শিয়ার জোনের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment