indiahood
indiahood

৬০টি ঐতিহ্যশালী রথযাত্রা কমিটি পাচ্ছে ৫ লাখ করে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই 100 থেকে 150 বছর পুরনো রথযাত্রা (Rath Yatra) কমিটিগুলিকে 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল নবান্ন। সোমবার, পাকাপাকিভাবে সেই ঘোষণা এল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তরফে। ঠিক কতগুলি কমিটি রথ যাত্রার জন্য আর্থিক অনুদান পাবে সেই সংখ্যাটাও জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী নিজেই। মুখ্যমন্ত্রী বললেন, দশকের পর দশক ধরে রথযাত্রা পালন করে আসছে এমন 60টি কমিটিকে আর্থিক অনুদান দেবে সরকার।

60টি রথযাত্রা কমিটি পাচ্ছে 5 লাখ টাকা করে

সোমবার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি জানিয়ে দেন, দশকের পর দশক ধরে রথযাত্রা পালন করে আসছে এমন 60টি কমিটি সরকারের তরফে আর্থিক অনুদান বাবদ 5 লাখ টাকা করে পাবে। শুভেন্দু অধিকারীর কথায়, “দশকের পর দশক ধরে অনুষ্ঠান হয়, এমন 60টি কমিটিকে 5 লাখ টাকা করে অনুদান দেব সোমবার। এটা আমাদের অংশগ্রহণ।”

এদিন মুখ্যমন্ত্রী এও জানালেন, প্রথম বছর কমিটির তালিকা তৈরিতে যদি কোন ত্রুটি হয় তবে সেটা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়। পরের বছর থেকে তালিকা তৈরির ক্ষেত্রে সবদিক মাথায় রেখে নির্ভুলভাবে কাজ করা হবে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। একই সাথে মুখ্যমন্ত্রীর সংযোজন, রাজ্যের যোগ্য সমস্ত কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হবে! তাঁর কথায়, “এই ব্যবস্থা অনেক দূর যাবে। এটা তো সবে বৃক্ষ রোপন হল, আগামী দিনে মহীরুহ হবে।” এদিন মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে দেন, সরকারি সাহায্য পাওয়ার পর যেন কমিটিগুলি পুরনো রথের সংস্কার করে। যেগুলি বিশেষত কাঠ দিয়ে তৈরি।

অবশ্যই পড়ুন: স্থগিত হতে পারে গুন্ডা দমন আইন, কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা

প্রসঙ্গত, চলতি বছর শ্রাবণ মাসের মেলায় জলযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, শেঁওরাফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর একটি করে সেবাকেন্দ্র তৈরি করা হবে। এছাড়াও তারকেশ্বর ধামকে সাজিয়ে তোলার জন্য 15 কোটি টাকা বরাদ্দের কথাও জানান শুভেন্দু অধিকারী।

Click here to Read More
Previous Article
স্থগিত হতে পারে গুন্ডা দমন আইন, কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা
Next Article
টবেই ফলছে মিয়াজাকি আম থেকে আরবের খেজুর, অভাবনীয় কাণ্ড মুর্শিদাবাদের চাষীর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment