indiahood
indiahood

6500mAh ব্যাটারির সাথে 120Hz ডিসপ্লে, বাজেটের মধ্যেই ফোন লঞ্চ করল iQOO

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট স্মার্টফোন বাজারে আবারও নতুন সংযোজন করল iQOO। সংস্থাটি তাদের জনপ্রিয় Z11 সিরিজে নতুন মডেল হিসেবে বাজারে আনল iQOO Z11i। বর্তমানে এটি সিরিজের সবথেকে সাশ্রয়ী মডেল, যেখানে বড় ব্যাটারি থেকে শুরু করে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং Qualcomm এর Snapdragon প্রসেসরের মতো একাধিক আকর্ষণীয় ফিচার্স পাওয়া যাবে। প্রথম পর্যায়ে স্মার্টফোনটি চিনের বাজারে বিক্রি শুরু হয়েছে। তবে ধাপে ধাপে ভবিষ্যতে ভারতের মতো অন্যান্য দেশেও লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পুরনো ডিজাইনে নতুন চমক

বর্তমান সময়ে অধিকাংশ স্মার্টফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেলেও iQOO Z11i ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ওয়াটারড্রপ নচ ডিজাইন। বাজেটের মধ্যে ফোনের দাম নিয়ন্ত্রণে রাখতে সংস্থা এই ডিজাইন বেছে নিয়েছে বলেই খবর। এমনকি এই ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।এমনকি এর সর্বোচ্চ ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত।

তবে পারফরমেন্সের জন্য iQOO Z11i ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট। আরে সঙ্গে পাওয়া যাবে 8GB LPDDR4X RAM এবং সর্বোচ্চ 256GB UFS 3.1 স্টোরেজ। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে iQOO Z11i ফোনটির সবথেকে উল্লেখযোগ্য বৈশষ্ট্য হলো 6500mAh এর ব্যাটারি। সাথে আবার 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এমনকি রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। তবে চার্জিং স্পিড তুলনামূলকভাবে কম হলেও বড় ব্যাটারির কারণে সাধারণ ব্যবহারে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে বলেই মনে করা হচ্ছে।

ক্যামেরা এবং অন্যান্য ফিচার্স

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটিতে 13MP একটি রিয়ার ক্যামেরা রয়েছে। সাথে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফোনটিতে Android 16 ভিত্তিক OriginOS 6 সাপোর্ট করবে। সাথে সাইড মাউন্টেন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনটিতে। এছাড়া IP65 রেটিং রয়েছে, যা জল বা ধুলো থেকে সুরক্ষা দেবে ফোনটিকে।

আরও পড়ুন: গাড়িতে নিরাপত্তারক্ষীদের ঝোলা নিয়ে রিপোর্ট পাঠালেন অভিষেক, আরও নথি চাইতে পারে পুলিশ

এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে 6GB + 128GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 18,200 টাকা, 8GB + 128GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 21,000 টাকা এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 23,800 টাকা।

Click here to Read More
Previous Article
হাইপারলুপ তৈরি করবে টিটাগড় ও IIT মাদ্রাজের স্টার্টআপ, ১০০০ কিমি গতিতে ছুটবে মালগাড়ি
Next Article
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে নিরাপত্তাহীনতার অভিযোগ, পুলিশের দ্বারস্থ ICDS কর্মীরা

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment