indiahood
indiahood

৭ বছর ধরে বকেয়া, ৫০% মেটানোর ঘোষণা নবান্নর! কপাল খুলবে পেনশন প্রাপকদের

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার পেনশন প্রাপকদের (Pensioner) জন্য রইল দারুণ সুখবর। বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ নিয়ে যখন সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তখন অন্যদিকে বিশেষ করে পেনশন ভোগীদের বিরাট স্বস্তি দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ৫০ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নব নিযুক্ত শুভেন্দু অধিকারীর সরকার। আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের পেনশনভোগী হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেবেন আপনিও বকেয়া টাকা পাবেন কিনা।

পেনশন প্রাপকদের ৫০ শতাংশ বকেয়া মেটানোর সিদ্ধান্ত সরকারের

এই বকেয়া প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত ও অর্থদপ্তরের সচিবের সঙ্গে বৈঠক করেন ভাস্কর ঘোষ ও অন্যান্যরা। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা ভাস্কর ঘোষ বড় তথ্য দেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের (সকল স্তরের মাননীয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ, পঞ্চায়েত ও পুরসভার কর্মচারীগণ এবং বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীগণ)বকেয়া মেটানোর জটিলতা কাটলো। পদ্ধতিগত ত্রুটির কারণে আটকে ছিল বকেয়া মেটানোর কাজ। যদিও সরকারের বক্তব্য সেই নিয়ে কাজ চলছে। কিন্তু আজ সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয় যে এইসব কারণে কর্মচারীদের পাওনা আটকে রাখতে পারেনা সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয় আপাতত প্রাপ্য বকেয়ার(০১/০৪/২০০৮ থেকে ৩১/১২/২০১৯ পর্যন্ত সময়কালের) ৫০ শতাংশ এডহক হিসাবে মিটিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাকিটাও তাড়াতাড়ি মেটানোর জন্য জটিলতা কাটানোর চেষ্টা হবে।সেই কাজে সংগঠনের সহযোগিতা চেয়েছে সরকার।আমরাও কাজ শুরু করছি।গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বাইরে বকেয়া পাবেন কলকাতা কর্পোরেশন এলাকার ব্যাঙ্ক থেকে পেনশন প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণ, পূর্ত ও সেচ দপ্তরের ওয়ার্কচার্জ কর্মচারীগণ এবং হোমগার্ডরাও। সংগ্রামী যৌথ মঞ্চ ধন্যবাদ জ্ঞাপন করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের বৈঠক আয়োজন করা এবং ফলপ্রসু করার জন্য।

কপাল খুলবে অনেকের

সরকারের এহেন সিদ্ধান্তের ফলে বহু অবসর প্রাপ্ত কর্মীদের যে কপাল খুলবে সেটা বলাই বাহুল্য। এর আগে পশ্চিমবঙ্গ সরকার অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিআর) প্রদান শুরু করেছিল। এই বকেয়া ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, কোনো সরকারি কর্মচারী বা পেনশনভোগী মারা গেলে, তাঁর বকেয়া ডিআর (DR) তাঁর মনোনীত ব্যক্তি বা আইনসম্মত উত্তরাধিকারীকে প্রদান করা হবে।

আরও পড়ুনঃ রেশন কার্ড নিয়ে কড়া পদক্ষেপ, কাদের নাম কাটা পড়বে? জানালেন মুখ্যমন্ত্রী

সরকার জানিয়েছিল যে, অনেক ক্ষেত্রে বকেয়া অর্থ ছাড়ার আগেই সংশ্লিষ্ট কর্মচারী বা পেনশনভোগী মারা যাওয়ায় অর্থ প্রদান প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, যদি মনোনীত ব্যক্তির বিবরণ সংশ্লিষ্ট বিভাগে আগে থেকেই নিবন্ধিত থাকে, তাহলে বকেয়া অর্থ সরাসরি মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে।

Click here to Read More
Previous Article
সময়ে চলবে ট্রেন! যাত্রী সুবিধার্থে আরও দুটি নতুন প্ল্যাটফর্ম পাচ্ছে হাওড়া স্টেশন
Next Article
উত্তরবঙ্গে বন্যা ও ধস রুখতে মেগা প্ল্যান সরকারের!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment