indiahood
indiahood

খারাপ আবহাওয়ার জেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ করা হল কোলাঘাটে।

1 hour ago

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মেদিনীপুরে নামতে পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। বাধ্য হয়ে কোলাঘাটে জরুরী অবতরণ (Emergency Landing) করে মুখ্যমন্ত্রীর কপ্টারটি। সেখান থেকেই পরবর্তীতে সড়কপথে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও ভারী বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা (Visibility) আশঙ্কাজনকভাবে কমে যায়। আকাশপথে ঝুঁকি না নিয়ে পাইলট কোলাঘাটেই কপ্টার অবতরণের সিদ্ধান্ত নেন। নিরাপদে অবতরণের পর প্রশাসনিক নিরাপত্তার বলয়ে মুড়ে সড়কপথেই গন্তব্যের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।

Click here to Read More
Previous Article
লাঠিচার্জে গুরুতর জখম, ৯ দিন অনশনের পর হাসপাতালে ভর্তি দেবেন্দ্রনাথ মাহাতো
Next Article
আরজি কর কাণ্ডের জেরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment