indiahood
indiahood

৭১ কিমি মাইলেজের সাথে আধুনিক ফিচার্স, ৮৫ হাজারের কমে Hero Passion+ এর নতুন মডেল

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অন্যতম জনপ্রিয় জনপ্রিয় মোটরসাইকেল Hero Passion+ এর নতুন ডিস্ক ভেরিয়েন্ট আবারও বাজারে আনল Hero MotoCorp। আধুনিক ডিজাইন, উন্নত সুরক্ষা এবং স্মার্ট প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই নতুন মডেল বিশেষ করে শহরের দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, নতুন এই মডেল নাকি প্রতি লিটারে 71 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

কত দাম রাখা হল এই মডেলের?

আসলে নতুন Passion+ এর এক্স শোরুম প্রাইস শুরু হয়েছে মাত্র 84,128 টাকা থেকে। আর এই মোটরসাইকেলটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। সেগুলি হল হেভি গ্রে, নেক্সাস ব্লু, ডার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রে এবং পার্ল রেড ।বর্তমানে দেশের বিভিন্ন হিরো ডিলারশিপে এই নতুন বাইকটি বিক্রির জন্য উপলব্ধ।

ডিজাইনে বিরাট পরিবর্তন

উল্লেখ্য, নতুন Passion+ এ আগে তুলনায় আরও প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। আর প্রথমবার এই মডেলে যুক্ত করা হয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, যেখানে রাইডার এক নজরেই দেখে নিতে পারবে রিয়েল টাইম মাইলেজ, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং এসএমএস অ্যালার্ট, সার্ভিস রিমাইন্ডার। এছাড়াও এতে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, যা রাতের বেলায় আরও পরিস্কার দেখতে সাহায্য করে।

তবে নতুন Passion+ গাড়িতে রয়েছে 100 সিসির একটি BS-VI OBD-2 কমপ্লায়েন্ট ইঞ্জিন। আর এই ইঞ্জিন সর্বোচ্চ 7.91 PS শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এমনকি হিরোর নিজস্ব i3S প্রযুক্তির কারণে ট্রাফিক সিগনাল বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, আর ক্লাচ চাপলে আবার তা চালু হয়। যার কারণে জ্বালানি অনেকটাই সাশ্রয় হয়। এমনকি সংস্থার দাবি, এই মোটরসাইকেল প্রতি লিটারে 71 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

পাশাপাশি রাইডিং নিরাপদ করার জন্য এই মডেলে যোগ করা হয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, যা আগের তুলনায় আরও বেশি কার্যকর। এছাড়াও এতে রয়েছে Side স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, উন্নত ব্রেকিং কন্ট্রোলের মতো সব ফিচার, যেগুলি দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: তারাতলা কাণ্ডে এবার ফিরহাদের গ্রেফতারি চাইলেন কুণাল! উঠে এল কালীচরণ প্রসঙ্গ

তবে শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে নয়, আরামের দিক থেকেও নজর কেড়েছে হিরো। নতুন Hero Passion+ গাড়িতে রয়েছে আরামদায়ক সিট, রিলাক্স রাইডিং পজিশন, বড় স্টোরেজ এবং মোবাইল চার্জ করার জন্য ইউএসবি চার্জিং পোর্ট। যার ফলে অফিস যাত্রা থেকে শুরু করে দীর্ঘ দূরত্বের সফর, সবেতেই মিলবে আরাম। তাই যারা কম খরচে ধামাকাদার কোনও বাইক খুঁজছেন, তাদের জন্য নিঃসন্দেহে এটি হতে পারে সেরা বিকল্প।