indiahood
indiahood

৯০ জনের বিরাট দল নিয়ে কলকাতায় আসছে ব্রাজিল, আসছেন নেইমারও?

2 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই ঠিক হয়ে গিয়েছিল কলকাতায় খেলতে আসবে ব্রাজিলের জাতীয় ফুটবল দল (Brazil)। সেই মতোই, শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আসন্ন অক্টোবর মাসের 3 তারিখ শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ভারত বনাম ব্রাজিলের প্রীতি ম্যাচ (Brazil Vs India)। সেই লড়াই দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। এমতবস্থায় শোনা যাচ্ছে, একেবারে 90 সদস্যের বিরাট দল নিয়ে কলকাতায় আসছে ব্রাজিল। তবে সবাই ফুটবলার নন বরং ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ, মেডিকেল টিম সহ প্রত্যেকেই থাকবেন ওই দলে।

90 সদস্যের দল নিয়ে কলকাতায় আসছে ব্রাজিল

কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, অক্টোবরের প্রীতি ম্যাচের জন্য শহর কলকাতায় যে 90 সদস্যের দল নিয়ে আসছে ব্রাজিল, সেই দলে থাকবেন 30 থেকে 32 জন ফুটবলার। এছাড়া কার্লো আনচেলত্তির কোচিং স্টাফ থেকে শুরু করে মেডিকেল টিমের সদস্য, টেকনিক্যাল বিশেষজ্ঞ এমনকি ব্রাজিল ফুটবল কনফিডেশনের কয়েকজন বিশিষ্টকর্তাও এই বিশেষ ম্যাচ উপলক্ষে ভারতে আসতে পারেন।

শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের কথাবার্তা হয়ে গিয়েছে। সেই আলোচনা পর্বে ব্রাজিলের তরফে জানানো হয়েছে কলকাতায় 90 জনের দল নিয়ে আসতে চলেছে তারা। সেই মতোই নাকি 90 জনের জন্যই সব রকম ব্যবস্থা করা হচ্ছে। প্রীতি ম্যাচ হলেও ভারত বনাম ব্রাজিলের এই ম্যাচকে একেবারেই হালকাভাবে নেওয়া যায় না। কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, যুবভারতীতে ব্রাজিলের হয়ে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলারও।

অবশ্যই পড়ুন: যেতেই হবে বিদেশে! হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

উল্লেখ্য, সম্প্রতি ব্রাজিলের সংবাদমাধ্যম জি গ্লোবো জানিয়েছিল, ব্রাজিলের কনফেডারেশনের তরফে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য নেইমারের সাথে যোগাযোগ করা হয়েছিল। তাঁকে নাকি অনুরোধ করা হয় তিনি যেন কলকাতায় ভারতের বিপক্ষে নিজের ফেয়ারওয়েল ম্যাচ খেলেন। যুবভারতীতে খেলেই তাঁকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের জন্য বলা হয়েছে। তবে শেষ পর্যন্ত নেইমারকে কলকাতার মাঠে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও সংশয়ে রয়েছে।

Click here to Read More
Previous Article
ডাক্তারদের এই অনৈতিক রেফারেল অভ্যাসের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Next Article
ভারতে তৈরি হবে রেলের চাকা-অ্যাক্সেল, ইতালির সংস্থার সাথে গাঁটছড়া জুপিটার ওয়াগন্সের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment