indiahood
indiahood

৯৮ লক্ষ অ্যাকাউন্টে পেনশনের টাকা পাঠাল রাজ্য সরকার

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: বিরাট চমক দিল রাজ্য সরকার। কয়েক লক্ষ মানুষের অ্যাকাউন্টে পেনশনের (Pension) মোটা টাকা পাঠালো। রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ এই বিষয়ে সকলকে অবগত করেছেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এই পর্যায়ে ৯৭.৮৪ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা পাঠানো হয়েছে। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা এখন থেকে প্রতি মাসে ১,১০০ টাকা পেনশন পাবেন।

৯৭.৮৪ লক্ষ মানুষকে টাকা দিল সরকার

বিহারের (Bihar Government) মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শুক্রবার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৪২৩.৯৪ কোটি টাকা ট্রান্সফার করেছেন। সরকারের এহেন সিদ্ধান্তের ফলে সকলের মধ্যে খুশির জোয়ার দেখা দিয়েছে। জানা গিয়েছে, সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের অধীনে প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য শ্রেণীর ব্যক্তিদের মাসিক পেনশন প্রদান করা হয়েছে। পেনশনের অর্থ ডিবিটি (DBT)-র মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় আজ শুক্রবার।

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকার ঘোষণা করেছে যে, এখন থেকে প্রতি মাসের ১০ তারিখে সামাজিক সুরক্ষা পেনশন প্রদান করা হবে। এর ফলে প্রতি মাসে যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি পেনশনের অর্থ ট্রান্সফার হবে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিহার পেনশন দিবস’ উপলক্ষে আজ বিহারের ৯৭.৮৪ লাখ সামাজিক সুরক্ষা পেনশনধারীর অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে ১,৪২৩.৯৪ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে এখন থেকে প্রতি মাসের ১০ তারিখ ‘বিহার পেনশন দিবস’ হিসেবে পালন করা হবে এবং সব যোগ্য সুবিধাভোগীর অ্যাকাউন্টে নিয়মিতভাবে এই দিনে পেনশন টাকা হস্তান্তর করা হবে। একই সঙ্গে নিশ্চিত করা হবে যে কোনও যোগ্য ব্যক্তি সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্প থেকে বঞ্চিত না হয়। প্রচারণা চালিয়ে সব বাকি থাকা যোগ্য সুবিধাভোগীদের প্রকল্পগুলোর সাথে যুক্ত করা হবে।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমাদের সরকার গরীব, বঞ্চিত, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও প্রয়োজনমন্দ জনগোষ্ঠীর মর্যাদা, সম্মান এবং সামাজিক সুরক্ষার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য যে, সমাজ সুরক্ষা পেনশন প্রকল্প রাজ্য সরকারের অন্যতম প্রধান সমাজকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Click here to Read More
Previous Article
ক্রমাগত ব্যর্থ, শেষমেশ বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন ধোনি
Next Article
বেতন বাড়লেও সিভিক, আশাকর্মীদের খারাপ খবর শোনাল রাজ্য সরকার!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment