indiahood
indiahood

আগস্টেই নদিয়া-দিঘার আরেকটি নতুন বাস পরিষেবা শুরু, জানুন রুট ও সময়সূচি

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: নদিয়াবাসীর জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি রানাঘাটের বাসিন্দারা হয়ে থাকেন এবং ভালো ট্রেন বা বাসের অভাবে দিঘা ঘুরতে যেতে পারছিলেন না, তাহলে আজকের এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। নদিয়া-দিঘার নতুন একটি বাস (Nadia-Digha Bus) পরিষেবা শুরু হচ্ছে। দিঘা… সমুদ্রপ্রেমীদের কাছে স্বর্গীয় জায়গা। হাতে এক দুদিনের ছুটি থাকলেই বাজেটের মধ্যে টুক করে কোথাও যাওয়ার জন্য দিঘা সবথেকে ভালো অপশন। কলকাতা সহ নানা জায়গা থেকে দিঘা যাওয়ার অসংখ্য বাস, ট্রেন চলাচল করে। রানাঘাট থেকে ভালো বাস ছিল না। তবে কিছুদিন আগেই রাণাঘাট থেকে দিঘার উদ্দেশ্যে একটি বাসের সফর শুরু হয়। আর এবার রাণাঘাট থেকে দিঘার উদ্দেশ্যে আরেকটি ঝাঁ চকচকে লাক্সারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে একটি বাস সংস্থা।

রানাঘাট থেকে দিঘা অবধি শুরু হবে এসি বাস

জানা গিয়েছে, আগামী ৩ আগস্ট, ২০২৬ থেকে চালু হতে চলেছে এক নতুন বাস। রানাঘাট থেকে সরাসরি দীঘা যাওয়ার এক নতুন শীততাপ নিয়ন্ত্রিত সিটার স্লিপার বাস পরিষেবা মিলবে। একদম শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাস পরিষেবা পেয়ে খুশি হবেন সকলে এই নতুন বাসে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের সুবিধা পাবেন। বাসটির রুট, কোথায় কোথায় থামবে, যাত্রার সময়সূচি, ভাড়ার তালিকা, বুকিং পদ্ধতি এবং ভ্রমণের মোট সময় সম্পর্কে চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বাসটির রুট, সময়সূচি কী?

এবার জেনে নেওয়া যাক উল্লেখিত বাসটির রুট, সময়সূচি ও ভাড়া সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, বাসটি ভায়া ব্যারাকপুর, ডানলপ হয়ে দিঘা ঢুকবে। আরও বিস্তারিতভাবে বললে, পায়রাডাঙ্গা,চাকদাহ, শিমুরালি, বিরহী, জাগুলি, কাঁচরাপাড়া,নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর,টিটাগড়, সোদপুর,কামারহাটি,ডানলপ, নিবেদিতা সেতু,সলপ, ধুলাগড়,রানীহাটি,উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেছেদা,রাধামনি,নিমতৌড়ি, নন্দকুমার,চন্ডিপুর,বাজকুল, হেঁড়িয়া,নাচিন্দা, কাঁথি, চাউলখোলা, রামনগর, ওল্ড দিঘা। সময়সূচি সম্পর্কে বললে, রানাঘাট বাসস্ট্যান্ড থেকে ছাড়বে রাত ১০টা নাগাদ এবং ওল্ড দীঘা থেকে ছাড়বে সকাল ৯টা এবং নিউ দিঘা থেকে ছাড়বে সকাল ৯:১০ মিনিটে।

আরও পড়ুনঃ এবার আউটডোরে চিকিৎসা করাতেও লাগবে আধার কার্ড, নয়া নিয়ম রাজ্যের হাসপাতালে

ভাড়া ও সুযোগ সুবিধা

এটি এসি সিটার এবং স্লিপার বাস। অর্থাৎ আপনি বসেও যেতে পারেন আবার শুয়েও রানাঘাট থেকে দিঘা অবধি ভ্রমণ করতে পারেন। এছাড়াও বাসটিতে আপনি লাগেজ রাখার জায়গা, , সিসিটিভি, পুশ ব্যাগ সিট, চার্জিং পয়েন্ট, রিডিং লাইট,  জলের বোতল,কম্বল, বালিশ এবং পর্দাও পেয়ে যাবেন। ভাড়া সম্পর্কে বললে, কেউ যদি সিটারে যেতে চায় তাহলে আনুমানিক ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে হতে পারে। কেউ কেউ যদি স্লিপারে যেতে চায় তাহলে সেটার ভাড়া আনুমানিক ৬০০-৭০০ টাকার মধ্যে হতে পারে। এখানে জানিয়ে রাখি, ডায়নামিক ভাড়া, যাত্রী চাহিদা অনুযায়ী ভাড়া কমতে বাড়তে পারে। Redbus, Abhibus থেকে আপনি বাসের টিকিট বুক করতে পারেন।

Click here to Read More
Previous Article
চারচাকা দূর, এবার দেশে চালু হচ্ছে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স, জারি খসড়া বিজ্ঞপ্তি
Next Article
কথায় কথায় অন্য হাসপাতালে রোগী রেফার করা আর চলবে না

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment