indiahood
indiahood

আইফোন থেকে ম্যাকবুক, এক ঝটকায় দাম বাড়ল অ্যাপলের সব প্রোডাক্টের

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি অ্যাপলের কোনও প্রোডাক্ট কিনতে চাইছেন? সে আইফোন হোক কিংবা ম্যাকবুক? তাহলে আপনার জন্য রইল দুঃসংবাদ। কারণ, বিশ্বের সবথেকে বৃহত্তম এবং লাভজনক প্রযুক্তি সংস্থা অ্যাপল হঠাৎ করে তাদের জনপ্রিয় সমস্ত গ্যাজেটের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে (Apple Product Price Hike)। কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই অ্যাপলের অনলাইন স্টোরে নতুন রেট নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে এআই-র কারণে মেমোরি আর স্টোরেজের ঘাটতির জেরেই এই দাম বৃদ্ধি বলে দাবি অ্যাপলের।

দাম বাড়ল একাধিক প্রোডাক্টের

আসলে অ্যাপল তাদের এন্ট্রি লেভেল পণ্য থেকে শুরু করে প্রিমিয়াম সমস্ত গ্যাজেটের দাম অনেকটাই বাড়িয়েছে। অ্যাপলের সবথেকে সাশ্রয়ী প্রোডাক্ট ম্যাকবুক নিও-র দাম 599 ডলার থেকে 699 ডলার করা হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় 8400 টাকা। এমনকি সবথেকে সস্তার আইপ্যাড এখন 349 ডলারের পরিবর্তে তা করা হয়েছে 449 ডলার। অর্থাৎ এক ধাক্কায় 100 ডলার দাম বৃদ্ধি। এমনকি আইপ্যাড মিনির দামও বেড়েছে 100 ডলার, এবং নতুন দাম দাঁড়িয়েছে 599 ডলার। অন্যদিকে অ্যাপল টিভির দাম এখন 199 ডলার। প্রিমিয়াম ভিশন হেডসেটের দাম 200 ডলার বেড়ে দাঁড়িয়েছে 3699 ডলার।

তবে সম্প্রতি অ্যাপল একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে, বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলির দ্রুত সম্প্রসারণের ফলে মেমোরি এবং স্টোরেজের চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর এগুলির সরবরাহও অনেকটাই কমেছে। তাদের বক্তব্য, অতীতে এতটা দাম বৃদ্ধি কখনও হয়নি। এমনকি অ্যাপলের সিইও টিম কুক গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে, মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কারণে গ্যাজেটগুলির দাম বাড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। আর গ্রাহকদের এই ধাক্কা সহ্য করতেই হবে।

আরও পড়ুন: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বাংলায় ‘বন্দে মাতরম’ মিউজিয়াম গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে এক্ষেত্রেও রয়েছে সুখবর। শুধুমাত্র অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটেই নতুন দাম কার্যকর হয়েছে। কিন্তু বেস্টবাই বা টার্গেটের মতো কিছু কিছু থার্ড পার্টি ওয়েবসাইটে এখনও পর্যন্ত পুরনো স্টক দেখা যাচ্ছে। অর্থাৎ, পুরনো দামেই কিনতে পারবেন প্রোডাক্টগুলি। তাই যদি আপনার এখনই কোনও প্রোডাক্ট দরকার হয়, তাহলে হাতে খুবই সীমিত সময়। এই সমস্ত ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলি কিনতে পারেন।

Click here to Read More
Previous Article
২৬৫ টাকায় আনলিমিটেড 5G সাথে কলিং, সস্তা প্ল্যান Jio-র! কীভাবে পাবেন জানুন
Next Article
এবার বিদেশেও হবে ব্যবসা, জিআই স্বীকৃতি পেল হুগলির জলভরা সন্দেশ ও বলাগড়ের নৌকা

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment